Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

হি, ২২* পড়তে ভালোবাসি “কিন্তু আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস ছিলেন ব্যতিক্রম- কারণ, তিনি লিখতেন আর আমি লিখতাম না।' মর্যাদার ক্ষেত্রে নিজের চেয়ে আবদুল্লাহ ইবনে আমরকে এগিয়ে রাখার এই হলো কারণ । নবিযুগের এসকল রীতি ও পদ্ধতি এবং আরও বিভিন্ন উৎসাহ ও প্রেরণার কারণে মুসলমানদের অন্তরে পড়ালেখার প্রতি এক অনুপম ভালোবাসা রোপিত হয়েছিল। ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায়- পৃথিবীর অন্যান্য লাইবেরির চেয়ে ইসলামি লাইব্রেরিগুলোই ছিল বেশি বড়, ব্যাপক ও সমৃদ্ধ। বরং বলা যায়- দীর্ঘদিন যাবৎ বিশ্বইতিহাসে মুসলমানদের লাইব্রেরিগুলোই ছিল সবচেয়ে বড়। যথা : বাগদাদ লাইব্রেরি, কুরতুবা, গ্রানাডা, কায়রো, দামেশক, মাদিনা ও বাইতুল মাকদিসে...। এ ব্যাপারে মুসলমানদের রয়েছে অনন্য সভ্যতা, সৃজনশীলতা ও জ্ঞান-বিজ্ঞানের এক সোনালি ইতিহাস। ইসলামের মানদণ্ডে এমনই ছিল পড়ালেখার মুল্য ও মর্যাদা... মুসলমানদের ইতিহাসে এমনই ছিল পড়ালেখার মূল্যায়ন ও চর্চা... কিন্তু বর্তমানের দিকে যদি তাকাই...! আহা! আফসোস! পড়ালেখার এই আলোকিত ইতিহাস, মূল্যায়ন ও মর্যাদা সত্তেও আজ মুসলিম উম্মাহর একটি বিশাল অংশ একেবারে নিরক্ষর- পড়তে জানে না। লিখতে পারে না। অক্ষরজ্ঞান পর্যন্ত নেই। কোরআনের জাতির জন্য এটা বাস্তবিকই একটা বড় অধঃপতন। এটা সেই জাতির জন্য কত বড় অধঃপতনের আলামত- যার জীবনবিধানের প্রথম আদেশ ও প্রথম শব্দই হলো 1" পড়ো । পুরো মুসলিম উম্মাহর মধ্যে যারা আদতেই কিছু পড়তে বা লিখতে পারে না- তাদের অনুপাত প্রায় ৩৭%! এই ব্যাপক সংখ্যক নিরক্ষর জনগণ থাকা সত্তেও ইসলামি বিশ্ব তার জাতীয় উৎপাদনের ৪% এরও কম খরচ করে শিক্ষা-দীক্ষার পেছনে । এর দ্বারাই বোঝা যায়- এই বিশাল সংখ্যক মানুষের নিরক্ষরতা আমাদের ধনভা্ডারের কমতির কারণে নয়- অবহেলা উদাসীনতার কারণে । অথচ এই নিরক্ষরতা এমনই এক ধ্বংসাত্বক সমস্যা- যা অচিরেই রোধ করা প্রয়োজন। বলাই বাহুল্য, উল্লিখিত ৩৭% নিরক্ষতা হলো প্রকৃতই যারা নিরক্ষর- পড়তেও জানে না, লিখতেও পারে না। এই নিরক্ষরতা ও অশিক্ষা ছাড়াও উম্মতের মধ্যে আরও বিভিন্ন ধরনের অস্পষ্ট নিরক্ষরতা বিদ্যমান রয়েছে। যেমন- তাদেরকেও আমরা এক ধরনের নিরক্ষর বা উন বদল

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।