Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২০ * পড়তে ভালোবাসি অর্থাৎ, মানুষের যে জ্ঞান অর্জিত হয়, তা আল্লাহ তাআলাই দেন এবং তার বিপুল ও বিশাল জ্ঞানসমুদ্রের তুলনায় আমাদের প্রদত্ত এই জ্ঞান যৎসামান্য, খুবই কম, অত্যন্ত স্বল্প। সুতরাং তুমি যা জানো, সে ব্যাপারে যে জানে না, তার ওপর কিছুতেই অহংকার প্রকাশ করবে না। এভাবে কোরআনের প্রাথমিক আয়াতগুলোই আমাদের জ্ঞান অন্বেষণ এবং তা দ্বারা উপকৃত হওয়ার খুবই মুল্যবান একটি পাঠ-নির্দেশিকা উপস্থাপন করছে। অবশ্যই আমরা স্বীকার করি এবং করতেই হবে- জ্ঞান ও ইলমের নিয়ামত আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে। তাই এই ইলম ও প্রজ্ঞা, পড়ার শক্তি ও ক্ষমতা এমন দিকে ফেরাতে হবে-_ যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট । সিরাত থেকে দ্বিতীয় শিক্ষা নবিজীবনের শিক্ষা থেকে আমরা যখন উপরের আলোচনাটি দেখলাম ও গ্রহণ করলাম, এবার আমরা সে সময়ের আরেকটি নীতি-পদ্ধতির দিকে দৃষ্টি ফেরাতে পারি। ঘটনাটি ছিল খুবই বিস্ময়কর, অসাধারণ এবং একেবারেই অভুতপূর্ব- তখনকার সময়ের জন্য, সকল সময়ের জন্য- এমনকি আমাদের সময়ের প্রেক্ষিতেও । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বন্দিদের শর্ত দিলেন,*কোনো বন্দি যদি দশজন মুসলমানকে পড়ালেখা শেখায়, তবে তাকে মুক্ত করে দেওয়া হবে । মুক্তিপণের এই পদ্ধটি ছিল খুবই অভিনব, অভূতপূর্ব ও অসাধারণ... বিশেষত সেই সময়ে, যখন চারদিকে অজ্ঞতা, অশিক্ষা ও নিরক্ষতার প্রাধান্য । শিক্ষার বিষয়টা সেখানে গুরুতুই পেত না। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন- যে জাতি উন্নতি ও অগ্রগতি চায়, যে জাতি চায় নতুন শক্তিতে উঠে দীড়াতে, তাদের জন্য লেখাপড়া ও শিক্ষা-দীক্ষা অনিবার্ষ এক হাতিয়ার । তিনি শিক্ষার বিনিময়ে বন্দিদের মুক্ত করলেন। পৃথিবীর ইতিহাসে আর কখনো কোথাও এমন ঘটনা ঘটেনি। অথচ বদরের সময়ে আমরা যদি মুসলমানদের অবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাব- তাদের তখন খুব নগদ অর্থের প্রয়োজন- যা দ্বারা হয়তো এই নিরন্তর মুসলমানদের জন্য অস্ত্র কেনা হবে। কিংবা কুরাইশদের এসকল যোদ্ধার মুক্তি না দিয়ে বন্দি করে রাখাই প্রয়োজন- যাতে মক্কার কাফির বাহিনীকে দুর্বল করে রাখা যায় কিংবা পরবর্তীতে মুসলমান কেউ বন্দি হলে, এদের দিয়ে বন্দি বিনিময় করা যায়। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু চিন্তা এই ০

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।