Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৬ * পড়তে ভালোবাসি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হলো তুমি 'পড়ো'। অথচ তিনি জানেন না- কীভাবে পড়বেন এবং এটাও জানেন না- কী পড়বেন। সঙ্গত কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের প্রতিউত্তরে স্পষ্টভাবে বললেন- “আমি পড়তে পারি না" । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এটা বলাই বোধ হয় যথেষ্ট হয়ে যাবে আর এরই পরিপ্রেক্ষিতে জিবরিল আলাইহিস সালাম হয়তো অন্য কোনো বিষয়ে কথা শুরু করবেন কিংবা তাকে পড়তে বলার দ্বারা নিজের উদ্দেশ্য বুঝিয়ে দেবেন- তিনি আসলে কী চান? কিন্তু জিবরিল আলাইহিস সালাম সজোরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চেপে ধরলেন। এতে আল্লাহর নবি প্রচুর কষ্ট অনুভব করলেন। এরপর জিবরিল আলাইহিস সালাম পুনরায় সেই সংক্ষিপ্ত আদেশটি দিলেন-1)- পড়ো। এই অবস্থাতেও জিবরাইল আলাইহিস সালাম এই 1] শব্দটির অতিরিক্ত একটি কথাও বৃদ্ধি করলেন না। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এর দ্বারা তিনি কী চান? কী তার উদ্দেশ্য? এমনকি তিনি এটাও জানেন না- আগমনকারী এই সত্তা কে? কীভাবেই বা তার এই নির্জন গুহায় প্রবেশ করলেন তিনি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে শুধু আরব্য বেশধারী এক অপরিচিত ব্যক্তিকে দেখতে পাচ্ছেন- যিনি নিজের কোনো পরিচয় বা উদ্দেশ্য বর্ণনা না করে বারবার শুধু তাকে নির্দেশ দিচ্ছেন- [১- পড়ো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও বললেন, “আমি পড়তে পারি না?। জিবরাইল আলাইহিস সালাম আবারও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজোরে বুকে চেপে ধরলেন । তিনি এবারও প্রচুর কষ্ট অনুভব করলেন। জিবরিল আলাইহিস সালাম আবারও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরলেন এবং বলতে শুরু করলেন- এত এপসি এগ 0)056-4) 50১69 দগঞ্ি৯ ছা ০১৮৫৪৩০০৫৫০ ৮৮2 পিডিএফ বই ডাউনলোড: ৮২ উহ রুল

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।