পড়তে ভালোবাসি * ১৫ সিরাত থেকে প্রথম শিক্ষা তুমি যদি সিরাতের দিকে, প্রিয় নবির জীবনচরিতের দিকে একটু দৃষ্টি দাও, তবে দেখতে পাবে, পড়ার ব্যাপারে সেখানে কতটা গুরুত্বারোপ করা হয়েছে। দেখতে পাবে- ওহির সুচনাকাল থেকে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো তেইশ বছরের আদর্শ জীবনীতে পড়ার বিষয়টা কতটা যত্র ও গুরুত্বের সঙ্গে চর্চিত হয়েছে। সেগুলোর সামান্য অনুধাবনও যদি তোমার হয়- আর আমি যদি বলি, 'পড়া' কখনো কোনো মানুষের নিছক শখ হতে পারে না, পড়া হবে মানব জীবনের অনিবার্য পথ ও পাথেয়- তবে আর তুমি আমার এই কথাকে অসঙ্গত বা বাড়াবাড়ি মনে করবে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জিবরিল আলাইহিস সালামের প্রথম ওহি নাজিলের বিষয়টি নিয়েই একটু চিন্তা-ভাবনা করে দেখো না! যে "1" ।পড়ো! শব্দের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহি নাজিল হওয়া শুরু হয়েছে, এই মহান শব্দটি কি আমাদের কোনো ভাবনা ও চিন্তা-রহস্যের দিকে তাড়িত করে না? কেন ওহির সূচনা হলো এই “পড়ো” শব্দের মাধ্যমে? সম্ভব তো ছিল- এই শব্দটি ছাড়া ওহি অন্য কোনো শব্দ দিয়ে ওহির ধারাপাত হবে। এতদসন্তেও এই কোরআন- যা দীর্ঘ তেইশ বছর ধরে অবতীর্ণ হবে- শুরু হলো মহান এই শব্দ 1১" দ্বারা । লক্ষণীয় বিষয় হলো- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন উম্মি মানুষ- খিনি পড়তে জানেন না, অথচ তাঁরই ওপর ওহি অবতরণের ধারাপাত হলো 1১" ।পড়ো] শব্দ ছারা । শব্দটি এমন একজন ব্যক্তির সামনে উপস্থাপিত করা হচ্ছে- যিনি বিলকুল পড়তেই জানেন না- তাকেই কিনা বলা হচ্ছে “পড়ো'। অথচ আমরা জানি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিরক্ষরতার বৈশিষ্ট্য ব্যতীত অন্য হাজারো প্রশংসনীয় ও মর্যাদাপূর্ণ গুণে গুণাম্বিত ছিলেন। কোরআনুল কারিম সেসবের কোনো একটি আদেশ বা আলোচনা নিয়ে সূচিত হতে পারত; কিন্তু তা হয়নি। আল্লাহর সর্বশেষ নবিকে সম্বোধন করে ওহির সূচনা হলো খুবই সংক্ষিপ্ত একটি শব্দে, স্পষ্ট আদেশ ও নির্দেশের মাধ্যমে- যার মধ্যে এদিকে ইঙ্গিত রয়েছে যে, এই "13" হবে মুসলিম উম্মাহর পথ ও পাথেয়। হবে জীবনযাপনের প্রধানতম অবলম্বন। তাই তো ওহির সূচনা হলো '1' শব্দ দিয়ে। কত গভীর অর্থময় ও তাৎপর্যপূর্ণ এই শব্দ! উস রুসদাল কি 1৪,০০0
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।