১৪ ৬ পড়তে ভালোবাসি হ্যা, বিভিন্ন খাবারের মধ্যে কোনো বিশেষ খাবার তোমার একটু বেশি প্রিয় হতে পারে। হতে পারে একটু বেশি পছন্দের । পরিবেশ ও রুচির ভিন্নতার কারণে এমনটা হতেই পারে, যেমন অন্য অনেক কিছুর ক্ষেত্রেই মানুষের এমনটা হয়। কিন্তু তুমি যদি খাবার খাওয়া ছেড়ে দাও, পানি পান না করো, ঘুমকে একেবারে বর্জন করো এবং শ্বাস-প্রশ্বাস নেওয়া সম্পূর্ণ পরিত্যাগ করো তাহলে নিঃসন্দেহে তুমি ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হবে । কারণ, এ বিষয়গুলো প্রতিটি মানুষের জন্য আবশ্যক, জীবনধারণের অনিবার্ধ উপাদান। আর ঠিক একইভাবে প্রতিটি মানুষের জন্য 'পড়া'কেও আমি একটি অপরিহার্য বিষয় মনে করি। মনে করি, পড়া জীবনধারণের অপরিহার্য কর্ম বা উপাদান। এই অপরিহার্য পাঠ বলতে তুমি যে শুধু একটা কি দুটো বই পড়বে- এমন নয়। কিংবা হিসাব করে সপ্তাহে একদিন অথবা বছরে একমাস পড়লেই যথেষ্ট হবে- এমনও নয়। বরং 'পড়া'কে বানাতে হবে তোমার জীবনের পথ ও পাথেয় । 'পড়া'কে মনে করতে হবে জীবনধারণের অপরিহার্য উপাদান- খাদ্য ও অক্সিজেনের মতো । “পড়া” ব্যতীত তোমার একটি দিনও যেন অতিবাহিত না হয়। পড়বে প্রতিদিন। শিখবে প্রতিদিন। তবে এই "পড়া" বলতে আবার যেমন তেমন কিংবা যেটা- সেটা পড়া উদ্দেশ্য নয়। তোমার পড়া হবে এমন বিষয়ে- যা হবে উপকারী ও প্রয়োজনীয়। যে পড়া জীবনকে গড়ে; ধ্বংস করে না। যে পড়া জীবনকে পরিশুদ্ধ করে; নষ্ট করে না। হে বন্ধু! তাই তো বলি, “পড়া' কোনো মানুষের নিছক বিলাসমাখা শখ হতে পারে না। পড়া হবে জীবনযাপনের অনিবার্য উপাদান। 'পড়া' হবে একজন ] মানুষের পথ ও পাথেয়। এরপরও আমরা কখনো কখনো কারও থেকে খুবই অসঙ্গতভাবে শুনতে পাই- আমি পড়তে ভালোবাসি না... কিংবা আমি পড়তে অভ্যন্ত নই... অথবা একটু পড়তে বসলেই ক্লান্ত হয়ে পড়ি, ঘুমে ধরে... । তাহলে তো এটা এমন কথা হলো- কেউ বলল, খেতে আমার খুব ক্লান্তি লাগে; তাই আমি খাব না। পান করতে আমার কষ্ট হয়; তাই আমি আর পান করব না...। কত আজগুবি ও কিন্ৃতকিমাকারই না মনে হবে এই কথাগুলো! পড়ার ব্যাপারটাও ঠিক এমনই । পড়া ছাড়া কীভাবে জীবন চলতে পারে! পড়া ছাড়া কীভাবে পেতে পারে যাপিত জীবন! বুজি ২ | আরও পিডিএফ রই ডাউনলোড করুন /1-0017815-০0।7া
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।