Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ٥٤
📝 نص 📖 PDF

বিসমিল্লাহির রাহমানির রাহিম জীবনের জন্য পড়া অনেক সময় আমরা কিছু মানুষকে প্রশ্ন করতে দেখি- আপনার জীবনের শখ কী? কিংবা আপনার প্রিয় বস্ত কী? এই প্রশ্নের উত্তর একেকজন একেকভাবে দেয়। একজনের উত্তরের সঙ্গে অন্যজনের উত্তর মেলে না। প্রশ্ন একটাই; কিন্তু এর উত্তরে দেখা যায় প্রচুর ভিননতা। কেউ উত্তর দেন, আমার শখ হলো সীতার কাটা। কেউ-বা বলেন, আমার শখ হলো বড়শি ফেলে মাছ শিকার করা । এর মাঝে আরেকজন বলে ওঠেন, আমার শখ হলো দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করা। প্রত্যেকেই নিজ নিজ শখের কথা বলছেন। সবচেয়ে প্রিয় বন্তর বর্ণনা দিচ্ছেন। কিন্তু একজনের উত্তরের সঙ্গে অন্যজনের উত্তরের মিল নেই। পাশাপাশি বসা দুজন মানুষের শখের মধ্যেও বহুত তফাত । একেক জনের শখ একেক রকম। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞেস করা হয়, “তোমার শখ কী'; আর সে উত্তরে বলে বসে, আমার শখ হলো “বই পড়া", তখন বিষয়টা কেমন হবে? তবে বিষয়টা যেমনই হোক, ঠিক এ উত্তরটাই অনেক সময় কারও কারও মুখ থেকে শুনতে হয়। এটাই হলো সমস্যা। কোনো মানুষ যখন নিজের সম্পর্কে বলে- আমার শখ হলো “পড়া'- কথাটি আমার কাছে খুবই অসামঙ্জস্য মনে হয়। কানের অনুভবে অমসৃণ লাগে। আচ্ছা বলো- কেউ কি কখনো বলে, আমার শখ হলো “পানি পান করা"! সকল মানুষই পানি পান করে। করতে হয়। এ তো মানুষের আবশ্যিক প্রয়োজনীয় কাজগুলোর একটি। এ তো তার জীবনধারণের জন্য, জীবনকে বাচিয়ে রাখার জন্য অনিবার্য এক কাজ । আর অনিবার্ধ কাজ কখনো শখের হয় না। একইভাবে কেউ বলে না- আমার শখ হলো “আহার করা'। কেন? কেন এটা বলা যায় না কিংবা কেউ বলে না? কারণ “আহার করা-্টা মানুষের জীবনের জন্য আবশ্যিক একটি কর্ম; কারও শখের বিষয় নয়। কারণ, মানুষমাত্রই ক্ষুধার্ত হয়ঃ খাওয়া ছাড়া তার জীবন ধারণ করা সম্ভব নয়। বেঁচে থাকার তাগিদে তাকে খেতেই হয়। ডি উহ র্রুল

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.