তিউনিসিয়ার ইতিহাস ৬ ৯৯ সংস্থাগুলোর দমন-পীড়ন বন্ধের জরুরি দাবি জানায়। তারা আশঙ্কা করছিল যে, তা না হলে অবস্থা আরও জটিল ও গুরুতর হবে... । কিন্ত সমস্যা সমাধানের জন্য এবং বিপর্যয় থেকে বেরিয়ে আসার জন্য কিছু ছিল? বিন আলি অগ্নিদগ্ধ মুমূর্য যুবককে হাসপাতালে দেখতে যাওয়ার কৌশল তার এই প্রতারণাপূর্ণ আচরণ তিউনিসিয়ার জনমণ্ডলীকে ধোকায় ফেলতে পারেনি । নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণ ও মোকাবিলা এবং যুবকদের লাশের পর লাশ পড়লেও প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকে । অবশেষে বিন আলি দিন দিন চরম পর্যায়ে পৌছতে যাওয়া বিপর্যয়কে মাটিচাপা দেওয়ার জন্য বিশেষ সুযোগ-সুবিধা দানের ঘোষণা দেন...। ২৯ সে ডিসেম্বর বিন আলি সীমিত আকারে মন্ত্রণালয়-সংশোধনী জারি করেন। সংশোধনীতে পাঁচটি মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করা হয় : যোগাযোগ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় । একইভাবে বিন আলি মন্ত্রীসভায় দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রস্তুত করার দাবি তোলেন । যাতে যে-সকল যুবক উচ্চশিক্ষার সনদধারী হওয়া সত্তেও দীর্ঘদিন ধরে বেকার রয়েছে তাদের চাকরি ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ দেওয়া যায়। কিন্তু তিনি প্রতিবাদ- বিক্ষোভ জরুরিভাবে থামিয়ে দেওয়া ব্যাপারটি জোর দিয়ে উল্লেখ করতে ভোলেননি। কারণ, এসব প্রতিবাদ-বিক্ষোভে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হলো উগ্রতাবাদী ও দেশের স্বার্থবিরোধী ভাড়াটে উসকানিদাতা মুষ্টিমেয় কিছু লোক ।১5৫ বোঝা গেল যে, যাইনুল আবেদিন বিন আলি যেসব পরিকল্পনা হাতে নিয়েছেন তা যথেষ্ট নয়। প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহতই থাকল। অর্থাৎ, তিউনিসিয়ার জনমণ্ডলী বিন আলি ধোঁকাবাজি ও প্রতারণাপূর্ণ কৌশলসমূহ ভালোই বুঝে গিয়েছিল। তারা জোর দিয়ে বলল যে, এসব সুযোগ-সুবিধা *৩৫ রাশিয়ান নিজউ এজেন্সি 99), ২৯ শে ডিসেম্বর, ২০১০ । ১০৮০ ২৯১ দু এ পুত ১ অড০ ও ভিত ছু ৩০ হত ১৯, উ ০৬৬০৬ ১৩-১১, (8 12 (4৮ ৮ 27 157 7187 ৭ চ্ী ত ৫ 657 ৯12 পে শে নে শি ও রও পিডিএফ বই ডাউনলোড কর (উট ফ্রক ভা লোড বাত
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।