৮৮ ৬ তিউনিসিয়ার ইতিহাস ধরে থাকা এবং কোনো ধরনের পরিবর্তন না-আনার ফলে দেশ একটি দীর্ঘস্থায়ী অরাজক ও সহিংস পরিস্থিতিতে প্রবেশ করবে ।১২ আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন যে, জনসম্পৃক্ত মধ্যপন্থী ইসলামি ভাবধারা নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক ভূমিকা পালন তিউনিসিয়ার জন্য অত্যন্ত জরুরি। কারণ, রাষ্ত্রীয় সহিংসতা ও দমন- পীড়নমূলক নীতির ফলে যে-ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে পড়তে শুরু করেছে তার লাগাম টেনে ধরতে হবে । তা ছাড়া জাতির এ-ধর্মীয় চেতনাকে সঠিক পথে পরিচালিত করার মতো কেন্দ্রীয় নেতৃবৃন্দও নেই। তারপরও সরকারের অবস্থান পূর্ববৎ বহাল থাকে । ইসলামের নিদর্শনাবলি, বিশেষ করে পর্দা ও হিজাবের বিরুদ্ধে সরকারি দলের যুদ্ধ অব্যাহত থাকে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং সরকারি ও প্রাইভেট সংস্থাসমূহ থেকে হিজাব ও পর্দা নির্মলীকরণে ক্ষমতাসীনদের একগুয়েমি অব্যাহত থাকে । একইভাবে রাস্তা-ঘাট থেকে, এমনকি ঘরের অভ্যন্তর থেকেও পর্দা ও হিজাব দূর করার চেষ্টা চলমান থাকে । এই উদ্দেশ্যে বাড়িঘরে হানা দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের হিজাব পরিধানকারী ছাত্রীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা- কোনোটাই বাদ যায়নি । ওই সময়টাতে আন-নাহদা আন্দোলনের প্রধান ড. আস-সাদিক শুরুর বন্দিতৃকাল প্রলম্ষিত হচ্ছিল। কারাগারে তার প্রায় দুই যুগ পেরিয়ে গিয়েছিল । এমনকি তিনি তিউনিসিয়ার নেলসন মেন্ডেলা হিসেবে পরিচিতি লাভ করেন। প্রথম দুই বছর বাদ দিলে এ-কালপর্ব ছিল পরিবর্তনের শ্লোগানধারী শাসনকাল, যা প্রেসিডেন্ট বিন আলিকে ক্ষমতায় নিয়ে এসেছিল। প্রেসিডেন্ট হাবিব বুরগিবার বিরুদ্ধে অভ্যুর্থানের পর নতুন শাসনের ভিত্তি প্রতিষ্ঠা ও তার বৈধতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে এ- কালপর্বের প্রথম দিকটা কেটে গিয়েছিল । ড. আস-সাদিক শুরুকে মুক্তিদানের ব্যাপারে বিভিন্ন দিক থেকে যে-সকল আহ্বান ও আবেদন আসছিল, বিন আলি তা না-শোনার ভান করছিলেন। ইসলামি বিশ্বের প্রখ্যাত আলেমগণের সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ২1০১৮ 224 09১ ০ 004 ১০ ০১৪% » মুহাম্মদ জামাল আরাফাহ, আল-ফজর নিউজ, ২৯ শে জুন, ২০০৮, ৬/৮/%/.001558.০0]0, ৫ সক উহ ভি ভিজ কপ ই হি অর ্জ ইন উত্স র্ 209. পোদরুল
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।