তিউনিসিয়ার ইতিহাস * ৮৭ অন্যান্য দলের মধ্যে বিভিন্ন হারে বন্টিত হয়। ৯৪.৪৮% ভোটের দ্বারা প্রেসিডেন্ট বিন আলির বিদ্যমান কর্তৃতি বহাল রাখার মধ্য দিয়ে এই রঙ্গনাট্যের সমাপ্তি ঘটে | বিন আলি চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট পদে আসীন হন।১ ' বিন আলি তার আগের পথেই চলতে থাকেন এবং পূর্বের শাসনপদ্ধতিই বহাল রাখেন। তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে রাখেন। মুখগুলোকে বোবা করে দেন। যেকোনো বিরোধী তৎপরতা, বিশেষ করে নিজের আত্মিক পরিশুদ্ধি ও রাষ্ট্রের সংশোধনের প্রতি আহ্বান জানাত! তিউনিসিয়ার পরিবেশ-পরিস্থিতি অধিকতর প্রহেলিকাচ্ছন্ন হয়ে পড়ছিল । পরিস্থিতি ছিল দমবন্ধ অবস্থায়। অন্যদিকে দ্বীনি-ইসলামি শ্রোতধারা ও আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ, প্রকাশ্য কার্মকাণ্ড (বিশেষ করে হিজাব ও পর্দা) বেড়ে চলছিল। যদিও সরকার ইসলামপন্থীদের তৎপরতা কঠোর হাতে দমন করছিল এবং সংশ্লিষ্ট নেতাদের কারাগারে পুরে রেখেছিল । এসব বিষয় শাসকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছিল । তিউনিসিয়ায় তখন ইসলামি ভাবধারা কেবল কোনো দলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, গোটা জাতির মধ্যে তা স্বতঃস্র্তভাবে ছড়িয়ে পড়েছিল । ইসলামের অনুসারীদের জন্য কঠিন চ্যালেঞ্র তৈরি করছিল। এসব কারণেই হয়তো ২০০৮ সালে আন-নাহদা ইসলামি আন্দোলনের সপ্তবিংশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় সংগঠনটির নেতৃবৃন্দ দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। রাশিদ ৭ হস 2০০55 ও ৮১৪৭| 7৬৮ কামাল আল-কাসির, ০১১4 ০২১13$৮ ১৫ই
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।