Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

তিউনিসিয়ার ইতিহাস ৬ ৮৩ অরাজকতা ও ভাঙন আচরণের যে-বিরল পদ্ধতি অবলম্বন করে তাতে দেশজুড়ে নানা সমস্যা ও সংকট তৈরি হয়। এই সংকটের গুরুতৃপূর্ণ দিক সমাজের সর্বস্তরে অরাজকতা ও ভাঙন ছড়িয়ে পড়া । এগুলো ছিল নারীদের নগ্ন ও উন্মোচিত করার ফলাফল। তিউনিসিয়ার ন্যাশনাল ব্যুরো অফ ফ্যামিলি ত্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (জাতীয় পরিবার ও মানব উন্নয়ন অধিদপ্তর) তাদের একটি গবেষণায় দেখায় যে, ১১.৯% তিউনিসীয় তরুণী বিবাহপূর্ব যৌনসম্পর্ক সমর্থন করে; একইভাবে তিউনিসিয়ার ৪০% তরুণ বিবাহপূর্ব যৌনসম্পর্কে কোনো সমস্যা আছে বলে মনে করে না। তরুণ-তরুণীদের এই হার চূড়ান্ত পর্যায়ের আশঙ্কাজনক ও ভীতিকর । তাদের গবেষণায় এই ক্ষেত্রে এটা সর্বনিম্ন হার। কিন্ত আরও কিছু গবেষণা হয়েছে যেখানে এই হার আরও বেশি দেখানো হয়েছে । সরকারি সংস্থা ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে ২০০৭ সালে তিউনিসিয়ার পরিবারগুলোর ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল প্রকাশ করে । এই জরিপে দেখা যায় যে, ১৮% বিবাহিত নারী ও ৬০% বিবাহিত পুরুষ (যাদের বয়সের স্তর ১৮ থেকে ২৯ বছর) শরিয়তবিরোধী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে! নিশ্চয় এটি বড় ধরনের দুর্যোগ । এই পর্যায়ের অশ্লীলতা ও গহিত কর্মকাণ্ডের প্রসারের ফলে অবিবাহিত থাকার হার অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। যে-সকল যুবকের বয়স ২৫ থেকে ২৯ বছর তাদের মধ্যে ২০০৬ সালে অবিবাহিতের হার ছিল ৬৫%, অথচ ২০০১ সালে এই হার ছিল ৫৩.৯%। স্বৈরাচারী শাসনের সমাপ্তি সেসব ছিল যন্ত্রণা-দুর্দশার কালো অধ্যায়। তিউনিসীয় মুসলিম জাতিকে সময়ের সেই অধ্যায়গুলো যাপন করতে হয়েছে । তাদেরকে ইসলামের পরিচয় ও আরবি ভাবধারা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। জুলুম, অরাজকতা, নিপীড়ন, জবরদস্তি, নির্যাতন, গ্রেপ্তার, কারাগার, নির্বাসন, বিতাড়ন, নিরাপত্তা সংস্থাগুলোর হয়রানি-হেনস্তা, লৌহমুঠির বজ্ব আঁটুনি সেসব অধ্যায়ে প্রাধান্য বিস্তার করে রেখেছিল । ৬০৯১০ ০০ 7 ৯), ৬৯৮ ০৯৮ ৮৮৯০৬৮৮০০৯৮ /০৬১ ০১৬০৬ সি 72১৫৯৫৯৪১৯৫ “কে রিনি লি হী শর ্ঞ উত্বতজ্ রই 2109. যান

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।