Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

৮২ ৬ তিউনিসিয়ার ইতিহাস সংরক্ষণশীল ইসলামি সাইটগুলোর ওপর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কয়েকটি স্যাটেলাইট চ্যানেলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইভাবে উলামা-মাশায়েখদের সঙ্গে দেখা-সাক্ষাৎ নিষিদ্ধ দেশগুলোতে চলমান ইসলামি জাগরণের ক্ষুরণ থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল । উপকরণের ওপরও সংকট তৈরির চেষ্টা করেছে। তাদের এহেন চেষ্টার প্রথম শিকার হলো নামাজ । চম্বকীয়) প্রবেশপত্র' ছাড়া নামাজ পড়া বৈধ নয়। প্রত্যেক মুসল্লির এ- ধরনের প্রবেশপত্র থাকতে হবে । যাতে মসজিদগুলোতে শৃঙ্খলা ও নিয়মের সঙ্গে নামাজ-ব্যবস্থাপনা সম্পন্ন হয়। তিনি আরও ঘোষণা করেন, স্বরাষ্ট্র যাওয়ার জন্য বা প্রয়োজন হলে অফিসে নামাজ পড়ার জন্য প্রবেশপত্র চাইবে কেবল তাদেরকেই এ-ধরনের প্রবেশপত্র দেওয়া হবে। তাদের জন্য অনুমোদিত মসজিদটি ব্যতীত অন্যকোনো মসজিদে নামাজ পড়ার অনুমতি কিছুতেই দেওয়া হবে না। একইভাবে মুসল্লিদের জন্য আবশ্যক করে দেওয়া হয় যে তাদেরকে বিশেষ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে তারা জুমার নামাজে আগ্রহী! মসজিদের ভেতরে ও চতৃরে উপস্থিত মুসল্লিবৃন্দের প্রবেশপত্র আছে কি-না তা যাচাই করার জন্য ইমাম সাহেবদের কঠোর ভাষায় সতর্ক করে দেওয়া হয়। একইভাবে প্রত্যেক মসজিদের ইমামের জন্য এ-আইন বিধিবদ্ধ করা হয় যে, তিনি প্রবেশপত্রহীন মুসল্লিকে এবং অন্য মসজিদের জন্য__যেখানে সে নামাজ পড়ছে না_ ইস্যুকৃত প্রবেশপত্রধারী মুসল্লিকে তাড়িয়ে দেবেন।

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।