টে রে সদ ২৯,৪2১ তিউনিসিয়ার ইতিহাস ৪ ৮১ বা পাঠ্যপুস্তকগুলো হিজাব পরিহিতা মেয়ে ব, নারীর ছবি থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিল। বরং ২০০৬ সালে শিক্ষামন্ত্রী সাঈদা আদালাহ নামের একজন শিক্ষিকার বিরুদ্ধে একটি আদেশ জারি করেন; এই আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে হিজাব পরিধানের অপরাধে সাঈদার ৩ মাসের জন্য বেতন কর্তনসহ পাঠদান নিষিদ্ধ করা হয়। তবে আলহামদুলিল্লাহ-__তিউনিসিয়ার আদালত শিক্ষামন্ত্রীর এই সংবিধান- পরিপন্থী সিদ্ধান্ত বাতিল করে দেন। ২০০৮ সালে নারী ও পরিবার মন্ত্রণালয়** একটি ফরমান জারি করে। এই ফরমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠানে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়। এই ফরমানে দেখানো হয় যে, হিজাব বা যা-কিছুর দ্বারা মাথা ঢেকে রাখা যায়, যেমন : রুমাল বা ক্যাপ-_তা উগ্রপন্থারই একটি রূপ। শুধু তা-ই নয়, এই ফরমানে যে-কেউ হিজাব পরিধান করে বা হিজাবের অনুরূপ বস্ত ব্যবহার করে তাদের বাধা দেওয়ার আহ্বান জানানো হয়। যেন হিজাব বা রুমাল একটি সন্ত্রাসবাদী অস্ত্রঃ যেসব নারী এই অস্ত্র বহন করে তাদের বাধা প্রদান করতেই হবে! ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে তিউনিসিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাত্রীদের থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হিজাব পরিধান করবে না মর্মে মুচলেকা প্রদানে বাধ্য করে । এসব ঘটনা কেবল হিজাবের বিরুদ্ধে যুদ্ধের অংশ নয়; বরং খোদ ইসলামেরই বিরুদ্ধে যুদ্ধের অংশ । হিজাব ও পর্দার বিরুদ্ধে লড়াইয়ের যেসব চিত্র আমরা বর্ণনা করলাম তা তিউনিসীয় সরকারের যা-কিছু ইসলামি তার বিরুদ্ধে কঠোরতা ও উৎপীড়নের একটি দিকের চিত্রমাত্র। অন্যথায়, সব ক্ষেত্রে সবদিকেই এমন চিত্র রয়েছে। সব ক্ষেত্রে দুঃখ ও যন্ত্রণা গভীর। মানবাধিকার সংস্থাগুলো নিরবচ্ছিন্ন অন্যায়-অত্যাচার-জুলুমের খতিয়ান তৈরি করে যাচ্ছিল। এসবের চেয়েও ভয়ংকর ব্যাপার হলো তিউনিসিয়ার স্বৈরাচারী 10 ৮ ক হর ডর 11161110150 01 ৬00161 010 178117119 /১09175. ই. ভ৯ 4১৬০ ৪৮৮ ছে. ভি চিং স১০৬৬ ০৬৬ ০১ ০৪৮ ০৬০৬ উত্স র্ 209. পোদরুল
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।