Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ ৬ তিউনিসিয়ার ইতিহাস ই নির্বাসনের শিকার হয়েছে। পার্লামেন্টারি নির্বাচন, ট্রেড ইউনিয়ন নির্বাচন, ছাত্র সংসদ ও স্থানীয় নির্বাচনে ইসলামি আন্দোলনের প্রতি তিউনিসীয় জনমগ্ডলীর সীমাহীন ভালোবাসা ও অনুরাগের সুস্পষ্ট বহিঃপ্রকাশ দেখে স্বৈরাচারী শক্তি উন্মাদ হয়ে ওঠে । তারা তিউনিসিয়ায় ইসলামকে ধ্বংস করার জন্য নিমূল্লীকরণ, জুলুম, নির্যাতন-উত্পীড়ন ইত্যাদিকেই অস্ত্র হিসেবে বেছে নেয়। স্বৈরাচারী গোষ্ঠী বুঝতে পারে যে, রাজনৈতিক জীবনে ব্যাপ্তিশীল ইসলামই দেশে একমাত্র প্রধান শক্তি যা মুখোমুখি সংঘাতে স্বৈরাচারী সরকার দিশেহারা হয়ে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে গুটিয়ে যায়; নিরাপত্তা সংস্থাগুলো ইসলামপন্থীদের ও সমাজে সকল দৃশ্যমান ধর্মীয় কার্ধাবলির বিরুদ্ধে উঠেপড়ে লাগে । ১৯৯১ সালের মে মাসে স্বৈরাচারী শাসক নিরাপত্তা সংস্থাগুলোকে ইসলামি আন্দোলনের কর্মীদের গ্রেপ্তার করার অনুমতি দেয়। তখন ইসলামি আন্দোলনের কর্মীসংখ্যা ছিল ৮ হাজার । ১৯৯২ সালের আগস্টে সামরিক আদালত আন্দোলনের ২৫৬ জন নেতা-কর্মীর যাবজ্জীবন কারাদপ্ডসহ বিভিন্ন দণ্ডাদেশ দেন। তা ছাড়া সাত হাজারেরও বেশি কর্মী দেশ থেকে বেরিয়ে গিয়ে ভিনদেশে আশ্রয় নেন। তারা গণপগ্রেপ্তার ও নিরাপত্তা সংস্থাগুলো নিরবচ্ছিন্ন হয়রানি ও হেনস্থার এক কারাগার থেকে পালিয়ে যান। নব্বইয়ের দশকের দুর্যোগ-দুর্দশার পরপরই আন-নাহদা বড় ধরনের পরিবর্তন প্রত্যক্ষ করে। যে-সময়টাতে প্রতিদিনই ভয়ংকর বিক্ষোভ ও ব্যবস্থা এমন অভ্যন্তরীণ রান্ত্রীয় কাঠামোগুলো ভেঙে পড়ে সেই সময় আন- নাহদার বৈশ্বিক নেতৃতেও পরিবর্তন আসে ।” নব্বইয়ের দশকটা ছিল শাসক গোষ্ঠীর সঙ্গে “হারাকাহ আন-নাহদা*র সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে খারাপ সময়। কারণ, এই আন্দোলনকে টুকরো সবগুলোই তারা কাজে লাগিয়েছিল। আন্দোলনের কার্যক্রম ও. তৎপরতার সাময়িকী, মী ১৮, ৫ম বর্ষ, কা ২০০৬। ও পিডিএফ ডাউনলোড ০:30 র্‌ 2109. বরন

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।