Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

৭২ & তিউনিসিয়ার ইতিহাস ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে "'আল-ইত্তিজাহ আল-ইসলামি” আন্দোলন একটি গোপনীয় সম্মেলনের আয়োজন করে। রাশিদ আল-গানুশি ও আবদুল ফাত্তাহ মুরুকে সংগঠনটির প্রধান নেতা বহাল রাখার মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয় । ১৯৮৫ সালের জুন মাসে “আল-ইত্তিজাহ আল-ইসলামি' আন্দোলন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ধিক উপলক্ষে আয়োজিত এ-সম্মেলনে সকলের সামনে আগের গোপনীয় বৈঠকের সিদ্ধান্তসমূহ প্রকাশ করা হয়। রাজনৈতিক দপ্তরের সদস্যদের নামও প্রকাশ করা হয়। তাদের মধ্যে ছিলেন রাশিদ আল-গানুশি, আবদুল ফাত্তাহ মুরু ও সাদিক শুরু । এই তিনজন “আল-ইত্তিজাহ আল-ইসলাষি' আন্দোলনের কেন্দ্রীয় দায়িতসমূহ পালন করতেন। ১৯৮৭ সালের আগস্টে রাশিদ আল-গানুশিকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তাকে ও তার কয়েকজন সঙ্গীকে বিচারের মুখোমুখি করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তারা ১৯৮৭ সালের আগস্ট মাসে রাজধানী তিউনিসে বোমা বিস্ফোরণের ঘটনায় “আল-ইত্তিজাহ আল- ইসলামি” আন্দোলনের সদস্যদের ব্যবহার করেন। রাশিদ আল-গানুশি এই অভিযোগ অস্বীকার করেন এবং তিউনিসিয়া যে-সহিংসতার শিকার হয়েছে তার নিন্দা জ্ঞাপন করেন। কিন্ত দেশটির নিরাপত্তা-আদালত রাষ্ট্রের নিরাপত্বাব্যবস্থাকে হুমকির মুখে ফেলা ও ইরানের মতো বহিঃরাক্ত্রের সঙ্গে যোগসাজশের অভিযোগে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। তার সঙ্গীদের সাতজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। সাতজনের মধ্য থেকে দুইজনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। ১৯৮৮ সালের ১৫ই মে ঈদুল ফিতর উপলক্ষে নতুন প্রেসিডেন্ট যাইনুল আবেদিন বিন আলি রাশিদ আল-গানুশির প্রতি ক্ষমা ঘোষণা করেন। ১৯৮৯ সালের এপ্রিল মাসে সংগঠনটি তাদের নাম পাল্টে ফেলে; নতুন নামকরণ করা হয় 'হারাকাহ আন-নাহদা”। সংগঠন ও দল গঠনের জন্য সরকার যে-নীতিমালা প্রণয়ন করে তার সমর্থনেই নাম পরিবর্তন করা হয়। এই নীতিমালায় “ধর্মীয় ভিত্তিতে দল গঠন" নিষিদ্ধ করা হয়। নাম পরিবর্তন (টি বত হাজার ৬/৬/৬/.০০117809.00])

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।