তিউনিসিয়ার ইতিহাস ৬ ৬৯ তিউনিসিয়ার আন-নাহদা ইসলামি আন্দোলন ১৯৭০ সালে জামায়াতে ইসলামি নামে এই আন্দোলনের সূচনা ঘটে। ১৯৭২ সালের এপ্রিল মাসে গোপনীয়তার সঙ্গে তাদের সাংগঠনিক বৈঠক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শুরুর দিকে জামায়াতে ইসলামির তৎপরতা চিন্তাগত দিকেই সীমাবদ্ধ ছিল; মসজিদসমূহে হালকা বা দরস হতো। এই আন্দোলন প্রত্যক্ষ করে যে, হাবিব বুরগিবা প্রবর্তিত বিরুদ্ধে সংকট তৈরি করেছে। ইসলামি মূল্যবোধ ধ্বংস করে দেওয়া হয়েছে । কারণ, শিক্ষাব্যবস্থার পদ্ধতি ও পন্থা এবং প্রচার-মাধ্যমের প্রণালি ও পরিকল্পনা হাবিব বুরগিবার প্রবর্তিত ধর্মনিরপেক্ষতাবাদী চিন্তাধারা থেকে ধারকৃত ও এর দ্বারা অনুপ্রাণিত। ফলে তিউনিসিয়ার ইসলামি আন্দোলন কেন্দ্ীয়ভাবে চিন্তা, আখলাক-শিষ্টাচার ও সাংস্কৃতিক দিকগুলোর ওপর বেশি গুরুতৃ প্রদান করে। তারা এ-ব্যাপারে জোর দেয় যে, সার্বিক বিবেচনায় ইসলামি আদর্শহই হলো সভ্য ও মার্জিত; পশ্চিমা সভ্যতা বস্তগত দিক থেকে যতই উন্নতি সাধন করুক না কেন তা তিউনিসিয়া সমাজব্যবস্থার জন্য বিপজ্জনক ও ক্ষতিকর। পশ্চিমা সভ্যতায় বরং তিউনিসিয়ার অস্তিতৃকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হুমকি রয়েছে। . তিউনিসিয়ায় ক্ষমতাসীন দস্ভর পার্টি ১৯৮১ সালে রাজনৈতিক বহুতৃবাদের বৈধতার ঘোষণা দেয়। এই ঘোষণার পরপরই জামায়াতে ইসলামির সদস্যরা একটি সাধারণ সভা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। তখন জামায়াতে ইসলামির প্রধান ছিলেন রাশিদ আল-গানুশি ৷ এই সভার শেষে আল-ইত্তিজাহ আল-ইসলামি* নামে একটি নতুন আন্দোলন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। নতুন সংগঠনটির সভাপতি মনোনীত হন রাশিদ আল-গানুশি এবং সেক্রেটারি জেনারেল (মহাসচিব) মনোনীত হন আবদুল ফাত্তাহ মুরু। ১৯৮১ সালের ৬ই জুন আনুষ্ঠানিকভাবে সংগঠনটির উদ্বোধন হয় এবং এ-সভায় “হারাকাহ আল-ইত্তিজাহ আল-ইসলামি'-এর মৌলিক গঠনতন্ত্রের বিবরণ দেওয়া হয়। রও পিডিএফ বই ডাউনলোড কর (টির ভাতা
— صفحة ٦٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.