Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

তিউনিসিয়ার ইতিহাস ৫৯ এসব ড্যাস ক্লাবে অংশগ্রহণের জন্য উদ্দদ্ধ করা হয়। তাদের বাধা দিলে পরিণাম ভালো হবে না বলে তাদের অভিভাবকদেরকে ভীতিপ্রদর্শন করা হয়। ১০। জাদুবিদ্যা, মায়াবিদ্যা ও ভাগ্যগণনা ইত্যাদি প্রচার-প্রসারের জন্য উদ্বুদ্ধ করা হয়। এতে মূলত গণক ও জাদুবিদ্যার কুশীলবদের অফিস খোলা এবং তাদের প্রচারপত্র সংবাদমাধ্যম ও সাময়িকীতে প্রকাশের অনুমোদন দেওয়া হয়। এসব ব্যাপার মানুষের অন্তরে তাওহিদের আকিদা ও বিশ্বাসকে নাড়িয়ে দেয় |” সবাইকে উদ্বুদ্ধ করে । ফলে তিউনিসিয়ার বিশ্ববিদ্যালয়গ্তলোতে জৈবিক ও চারিত্রিক দুর্যোগ ঘটতে থাকে৷ এমনকি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রকাশ্যে কনডম বিতরণ করে। ১১। তিউনিসিয়ায় জায়নবাদী আন্দোলন ও ইহুদি ধর্মে দীক্ষিতকরণ উত্সাহ ও প্রণোদনা পায়। এটা শুরু হয় তিউনিসিয়ার শাসকদের জায়নবাদী জাতিরাষ্ট্রের (ইসরাইলের) স্বীকৃতি ও এই জাতিরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং শেষ হয় শিক্ষা, সংস্কৃতি, আইন-কানুন ও প্রচারমাধ্যমে তাদের প্রভাবকে জবরদস্তিমলক স্বাভাবিকীকরণের মধ্য দিয়ে । ১২। নাস্তিকতা ও খোদাদ্রোহিতার তরঙ্গ উচ্ছসিত হয়ে ওঠে । জন- সমাবেশ, সরকারি বৈঠকগুলোতে ও সাহিত্য-সাময়িকীতে পবিত্র নিদর্শন ও বিষয়ের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। এ-সবকিছু ঘটে সরকারের আনুকৃল্যে । সবচেয়ে ভয়ংকর যে-ব্যাপারটি ঘটে তা ঘটান হাবিব বুরগিবা নিজেই। তিনি ১৩৯৪ হিজরিতে/১৯৭৪ খষ্টাব্দে এক সাধারণ সম্মেলনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে, কুরআন স্ববিরোধিতায় পরিপূর্ণ এবং এতে রয়েছে নানা ধরনের রূপকথা । তা ছাড়া তিনি নবি করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ৮৭ দেখুন : দ%১-১।- ০২৯, মুহাম্মদ আল-হাদি মুস্তাফা যামযি, পৃষ্ঠা ৩৪১-৩৪৪। ০১০৯৮০৮৮৮১৮ ০৯০০৯৪৬৬০২৯ ০৬৯১ ০৬১৬০০৬৬০৬০ 2৮2৬2৯৫ ০৪১2৬৫ ৩2 52১2৮৫২৪৯৮৮ ০ ৪১৪৪৯ ও পিডিএফ ডাউনলোড ০:30 র্‌ 2109. বরন

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।