Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ & তিউনিসিয়ার ইতিহাস ৫। জামে আয-যাইতুনা (বিশ্ববিদ্যালয়), এর ছাত্রবৃন্দ ও আলেমগণের জন্য ওয়াক্ফকৃত ও শরয়িভাবে ধার্যকৃত সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এ-ছাড়া অন্যান্য মসজিদ ও জনকল্যাণমূলক সংস্থার (এনজিও ইত্যাদি) সম্পদও বাজেয়াপ্ত করা হয়। এমনকি কিছু কিছু ছোট মসজিদকে ভান্ডার ও মজুদাগারে রূপান্তরিত করা হয়।** ৬। তিউনিসিয়ার পরিবারপ্রথা ভেঙে পড়ে এবং পারিবারিক বন্ধনগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে। গার্ডিয়ানশিপ বা অভিভাবকতৃকে বাতিল করে কয়েকটি আইন জারি করার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়। এসব আইনে পুরুষের অভিভাবকত় নারীর জন্য অপমানকর বিবেচনা করা হয়; পিতৃসুলভ কর্তৃত সীমিত করা হয়, চারিত্রিক ও নৈতিক ব্যাপারগুলো বিবেচনায় না এনে জীবনযাত্রায় নারীর অধিকার নিশ্চিতকরণ করা হয়। শুধু তা-ই নয়, কেউ যদি তার স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত দেখে এবং আত্মমর্যাদায় বলীয়ান হয়ে তার ঘরে তার স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত পুরুষকে হত্যা করে ফেলে, তার জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয় । ৭| মসজিদে কুরআনি হালকা ও ইলমি দরস নিষিদ্ধ করে আইন জারি করা হয়। সরকার এই আইন বাস্তবায়নের উদ্দেশ্যে মসজিদ পাহারা দেওয়ার জন্য আলাদা পুলিশ বিভাগ খোলে । ফলে প্রত্যেক নামাজের সময় মাত্র বিশ মিনিটের জন্য মসজিদগুলো খোলা হতো । নামাজের পরপরই পুলিশ সদস্যরা মসজিদ খালি করতে শুরু করত এবং মুসল্লিদের তাড়িয়ে দিত। ৮। মসজিদে যুবক শ্রেণির নামাজের সযত্ব অনুশীলন উগ্রবাদিতার দলিল হিসেবে বিবেচিত হয়। তাদেরকে অহেতুক ও অকারণে কোনো অবৈধ সংস্থা বা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ করা হয়। ফলে মসজিদগুলো বিরান হয়ে পড়ে এবং যুবক মুসল্লিদের থেকে সম্পূর্ণ খালি হয়ে যায়। ৯। সর্বস্তরের মানুষের জন্য তিউনিসিয়ার সকল শহরে, মফস্বলে, গ্রামে ও গঞ্জে নারী-পুরুষের যৌথ ড্যান্স ক্লাব খোলা হয়। তরুণ-তরুণীদেরকে +* দেখুন : ঢ১$1১--31...১5১, মুহাম্মদ আল-হাদি মুস্তাফা যামযি, পৃষ্ঠা ৪৮। ০৮ এডি িভজঞও 1০২ 4২45-২ ভা কুবি বিলি বিটি কটি পিিইও কলি কও 9২: বুশ ববি বাপ ব্রি বলি (উত্র পিজি বই ডানলোড় করুন ৬/৬/৬/.1০১০11129109,

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।