৫৮৮৪, তিউনিসিয়ার ইতিহাস ৬ ৫৫ কীভাবে ভ্রমণ করা যায় তার খোজ-খবর; সড়কে, বাগানে ও পার্কে ফুল সুরক্ষার গুরুতৃ ৷ রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ অফিসারদের জন্য কল্যাণের দোয়ার মধ্য দিয়ে খুতবাগুলো শেষ হতো! তিউনিসিয়ার সব মসজিদ আরও একটি ভয়ংকর আইনের শিকার হয়। এই আইনের আওতায় মসজিদগডলোকে কেবল নামাজের সময় মুসল্লিদের সামনে খুলতে হতো এবং নামাজের পরপরই বন্ধ করে দিতে হতো । যারা এই আইন বাস্তবায়নে নিয়োজিত ছিল তারা কোনো মুসল্লিকে নামাজের পর মসজিদের ভেতরে সামান্যতম বসারও সুযোগ দিত না। একইভাবে মসজিদের অভ্যন্তরে যেকোনো ধরনের মজলিশ বা সমাবেশ তা যে-নামেই হোক আর যে-কারণেই হোক নিষিদ্ধ ছিল। হিজাব যখন অপরাধ তিউনিসিয়া পর্দা ও হিজাব ধ্বংস করে দেওয়ার অসংখ্য মরিয়া প্রচেষ্টা প্রত্যক্ষ করেছে। এর কারণ ছিল সত্তরের দশকে উচ্ছুসিত ইসলামি জাগরণ । ১৯৮১ সালে হাবিব বুরগিবা একটি আইন জারি করেন। এই আইন “সার্কুলার নং ১০৮ নামে পরিচিত ছিল। এই আইনে হিজাবকে সাম্প্রদায়িক পোশাক হিসেবে আখ্যায়িত করা হয়। সরকারি এজেন্সিসমূহ মসজিদের ইমাম সাহেবদেরকে একটি প্রচারপত্র বিলি করে, এতে তাদের উদ্বুদ্ধ করা হয় যে, তারা যেন হিজাব ত্যাগ করার ব্যাপারে নারীদের সাহস ও উত্সাহ জোগান এবং ঘোষণা করেন যে, হিজাব ও পর্দা দ্বীনে ইসলামের কিছুই নয়। হাবিব বুরগিবা আরও বলেন, হিজাব একটি সাম্প্রদায়িক পোশাক যা সমাজে বিভেদ ও বৈষম্য সৃষ্টি করবে। যদিও তিউনিসিয়ার জনমগ্ডলীর শতকরা ৯৮ ভাগ মুসলমান, ১ ভাগ খ্রিষ্টান এবং ইহুদির সংখ্যা ১ ভাগেরও কম! +ত দেখুন : 2৮৭ €1৮০১ 2। ১৯, উমর আন-নামিরি, আল-বায়ান, জিলহজ, ১৪২১, মার্চ ২০০১, সংখ্যা ১৬০, পৃষ্ঠা ১২৯-১৩৫।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।