৪০ ৬ তিউনিসিয়ার ইতিহাস ৫. কৃষি অধিদপ্তর থেকে ভূমি ক্রয় (ফরাসি দখলদারদের অনুকরণে), ৬. সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ; ৭. শিক্ষা বাধ্যতামূলককরণ । প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট উদ্ডরো উইলসনের কাছে স্মারকলিপি পেশ করা হয় এবং দলটি তাতে তিউনিসিয়ার স্বাধীনতার দাবি জানায়। তিউনিসিয়ায় ফরাসি দখলদারত্বের সাংস্কৃতিক প্রভাব দখলদারদের শাসনকালে সাংস্কৃতিক বাস্তবতা প্রভাবশালী সাংস্কৃতিক কর্মপরিমণ্ডলে অগ্রগামী স্থান দখল করে ছিল এঁতিহ্যগত মক্তবভিত্তিক শিক্ষাব্যবস্থা। দ্বীনি শিক্ষার এই পদ্ধতি ছিল বহুলপ্রচলিত ও কর্তৃতৃশালী । প্রাটানকাল থেকেই প্রাচ্যে তা আরব অঞ্চলের ভূমিকা পালন করেছে। এই শিক্ষাপদ্ধতির ভিত্তি হলো দ্বীনি শিক্ষা। কুরআনুল কারিম হিফজ, পাঠ ও সহজ হস্তাক্ষর শিক্ষাদানের ওপর এই ভিত্তি প্রতিষ্ঠিত। এই শিক্ষাপদ্ধতি কেবল মাগরিবে বা মাগরিবের অঞ্চলগুলোতে (উত্তরপশ্চিম আফ্রিকায়) সীমাবদ্ধ নয়; বরং তা গোটা আরব বিশ্বে বহুলচর্চিত। এই শিক্ষাপদ্ধতি যুগের পর যুগ ধরে যে-কার্ধকরী ভূমিকা পালন করেছে তা হলো আরবি ভাষা ও তার সাংস্কৃতিক উত্তরাধিকারের সুরক্ষা, যদিও তা এতিহ্যগত (প্রাচীন) পরিমগ্তলের বাইরে বিকশিত হয়নি। দ্বিতীয় প্রকারের শিক্ষাব্যবস্থা হলো আধুনিক জাতীয় শিক্ষাব্যবস্থা । ওপনিবেশিক শাসনকালে জাতীয় সংগঠন ও দলসমূহের তন্তাবধানে তা পরিচালিত হয়। এ-শিক্ষাব্যবস্থার মৌলিক দায়িত্ব ও উদ্দেশ্য ছিল আরবি ভাষার হেফাজত এবং একইসঙ্গে দেশের জাতীয় চারিত্র্যের সুরক্ষা । তৃতীয় প্রকারের শিক্ষাব্যবস্থা হলো এই অঞ্চলে পশ্চিমা ওপনিবেশিক শাসনামলে প্রচলিত মিশনারি শিক্ষা। এ-শিক্ষাব্যবস্থা ছিল খরিষ্টবাদ প্রচার ও লোকজনকে ধর্মান্তরকরণে খ্িষ্টান মিশনারি তৎপরতার অন্যতম গুরুতৃপূর্ণ উপায় । চতুর্থ প্রকারের শিক্ষাব্যবস্থাটি ওপনিবেশিক দখলদারত্ের সময়ে প্রচলিত ছিল। দখলদার শাসকেরা যে-সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল সেগুলোতে ১১৫ -/ উত্স র্ 2৪09. রোদন
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।