Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

475২ 4897 ৫ +২ অর 4777 এস, 424. 42. নি চিএ রে ৮2 ৩৮ ৬ তিউনিসিয়ার ইতিহাস হাজার হেষ্টরের চেয়ে বেশি ভূমি । অর্থাৎ তিউনিসিয়ার ভূখণ্ডে বসবাস ও ফসল উৎপাদনের উপযোগী যত ভূমি ছিল তার শতকরা ৩০ ভাগই ছিল ওঁপনিবেশিক দখলদারদের হাতে এবং তাদের অধিকাংশই ছিল ফরাসি। ৩। ভালো ভালো ভূমির মালিকানা গ্রহণের পাশাপাশি ফ্রাঙ্গ অর্থনৈতিক উত্সগুলোকেও ফরাসিদের হাতে তুলে দেয়। প্রধান প্রধান কলকারখানা, আমদানি ও রপ্তানি বাণিজ্য, যোগাযোগ ও পরিবহন-ব্যবস্থা, ফসফেট আহরণ সবকিছুই ছিল ফরাসিদের একচেটিয়া দখলে । (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্যক্তি মালিকানা ও কোম্পানি মালিকানার আওতাধীন দেশের শতকরা ৬১ ভাগ বহির্বাণিজ্য ছিল ফরাসিদের হাতে 1) ৪। ফরাসি মাল-মশলা ও রসে-গন্ধে প্রস্তুতকৃত শিক্ষাকে রাষ্তরীয় শিক্ষাব্যবস্থা করা হয়। কোনো ধরনের রাষ্ত্রীয় আনুকুল্য ও অর্থনৈতিক সাহায্য ব্যতিরেকে বিশেষ শিক্ষাকে স্বাধীন রাখা হয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে সরকারি স্কুলগুলোতে ছাত্র-ছাত্রী ছিল ১৩৪ হাজার। আর সব বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে সাকুল্যে ছাত্র-ছাত্রী ছিল ৩০ হাজার। অথচ প্রাথমিক শিক্ষার বয়সি শিশুর সংখ্যা ছিল ৬০০ হাজার। অর্থাৎ, সকল সরকারি ও বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মূল সংখ্যার মাত্র ২৯%৫৪ শিশু- মধ্যে ২২%ই ছিল ফরাসি; অথচ তিউনিসিয়ায় বসবাসকারী ফরাসিদের সংখ্যা মোট জনগোষ্ঠীর ৫%-এর চেয়ে বেশি ছিল না। তা ছাড়া দেশের বিভিন্ন এলাকায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বন্টনও করা হয়েছিল অসমভাবে; ফরাসি জনগোষ্ঠী যেখানে (উত্তর তিউনিসিয়ার এলাকাগুলোতে) বেশি ছিল সেখানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল অধিক, অন্যদিকে দক্ষিণ তিউনিসিয়ায় এ-ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খুব কম। আর মাধ্যমিক শিক্ষার পুরোটাই ছিল ফরাসি প্রশাসনের হাতে; উচ্চতর শিক্ষাকেন্দ্রগুলোর ব্যাপারে একই কথা খাটে । উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবশ্য সাহিত্য ও আইনেই সীমাবদ্ধ ছিল। ফরাসিরা আয-যাইতুনা মসজিদের (জামে আয-যাইতুনার) ব্যাপারেও হস্তক্ষেপ করতে অভিলাষ £ প্রকৃত বিচারে ২৭.৩৩% |

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।