২২ তিউনিসিয়ার ইতিহাস প্রেরণ করেন। ৭৫ হিজরিতে/৬৯৪ খিষ্টাব্দে তাকে গোটা মাগরিবের পূর্ণ কর্তৃত প্রদান করা হয়। তিনি ৭৬ হিজরিতে/৬৯৫ খষ্টাব্দে কার্থেজে প্রবেশ করতে সক্ষম হন এবং ওখান থেকে রোমানদের বিতাড়িত করেন। ৯.তিউনিসিয়ায় জামে আয-্যাইতুনা প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। ১০.মাগরিবে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন। ২ মধ্যযুগে আরব ইতিহাসবেত্তাগণ মাগরিব শব্দটিকে আফিকার তিনটি ভৌগলিক অংশকে বোঝানোর জন্য ব্যবহার করতেন। ১. আল-মাগরিব আল-আদনা (ইফ্রিকিয়া ও তিউনিসিয়া), ২. আল-মাগরিব আল-আওসাত (বর্তমানে আলজেরিয়া), ৩. আল- মাগরিব আল-আকসা (বর্তমানে মরকৌো)। বর্তমানে মাগরিব কথাটি দিয়ে মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার সম অঞ্চলকে বোঝানো হয়; ব্যাপকতর অর্থে লিবিয়া ও মৌরিতানিয়াকেও এর অন্তর্ভূক্ত করা হয় ৷ অতীতে মাগরিব বলতে অবশ্য দেশ তিনটির যেসব অংশ সুউচ্চ আযাটলাস পর্বতমালার উত্তরে ও ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ছিল সেগুলোকে বোঝানো হতো। কোনো কোনো ইতিহাসবিদ স্পেন, পর্তুগাল, সিসিলি দ্বীপ এবং মাল্টা ছ্বীপপুঞ্জকেও মাগরিবের অন্তর্ভুক্ত করেন। মাল্টা ছ্বীপপুণ্রে আজও আরবি ভাষার একটি মাগরিবীয় উপভাষা প্রধান ভাষা হিসেবে প্রচলিত । আযাটলাস পর্বতমালা এবং সাহারা মরুভূমির কারণে মাগরিব অঞ্চলটি আফ্রিকার অবশিষ্ট অংশ থেকে আর্ধশকভাবে বিচ্ছিন্ন। জলবায়ু, ভূমিরূপ, অর্থনীতি ও এঁতিহাসিক দিক থেকে এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাথেই বেশি জড়িত। ৭০০ শতকের শুরুর দিকে মুসলমানগণ বাইজানটিয়ান শহর কার্থেজ (বর্তমান তিউনিসিয়াতে অবস্থিত) এবং ৭১১ সাল নাগাদ স্থানীয় বার্বার জাতির লোকদের বাধা পেরিয়ে মরক্কো পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হন। এসময় বার্বারদেরকে ইসলামে দীক্ষিত করা হয় এবং আরব সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। আরবরা মিশরের পশ্চিমের এই অঞ্চলটিকে মাগরিব ডাকা শুরু করে । আরবি ভাষায় মাগরিব শব্দটির অর্থ “সূর্যের অস্তস্থল' বা “পশ্চিম দিক' । মাগরিব অঞ্চলটি ৬৯৪ খরষ্টাব্দ থেকে ৮ম শতকের কিছুকাল পর্যন্ত একক রাজনৈতিক সত্তা হিসেবে বিরাজমান ছিল । এরপর আবার আল-মুহাদ (আল-মুওয়াহ্হিদুন) শাসনের সময় (১১৫৯-১২২৯) অঞ্চলটি আবার একত্র হয়। এর বহু পরে বিংশ শতাব্দীতে এসে ১৯৮৯ সালে উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রগুলো “আরব মাগরিব ইউনিয়ন প্রতিষ্ঠা করে। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মৌরিতানিয়া এই জোটের সদস্যরাষ্ট্র । লিবিয়ার নেতা মুয়াম্মার আল-গাদ্দাফি এ-জোটকে একটি আরব মহারাষ্ট্র হিসেবে কল্পনা করেছিলেন, যেখানে সদস্য দেশগুলো একটি সাধারণ বাজারের আওতায় আসার কথা । কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা ইউনিয়নের যৌথ লক্ষ্যগুলো বাস্তবায়নে রও পিডিএফ বই ডাউনলোড কর (উট ফ্রক ভা জোড়া
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।