উর ১৪ & তিউনিসিয়ার ইতিহাস কায়রাওয়ান২ নগরীর গোড়াপত্তন করে । এখনও পর্যন্ত এটি তিউনিসিয়ার গুরুতৃপূর্ণ শহর । তিউনিসিয়া প্রাচীনকালে তারশিশ নামে পরিচিত ছিল। মুসলমানরা সেখানে আবাসস্থল ও ভবনাদি নির্মাণ এবং উদ্যান ও বাগান তৈরির পর আসা ারাসরা গা রানার বা মধ্যবর্তী স্থান। তিউনিসিয়ার ভূমিতে বহু সভ্যতা ধারাবাহিকভাবে সময় যাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে বার্বার সভ্যতা, ফিনিসীয় সভ্যতা, রোমান সভ্যতা ও আরব ইসলামি সভ্যতা । প্রতিটি সভ্যতাই তাদের নাগরিক জীবনের অবশিষ্টাংশ ও উজ্জল সাংস্কৃতিক নিদর্শন রেখে গিয়েছে। প্রাপ্ত প্রাথমিক এতিহাসিক নথি ও নিদর্শন ইঙ্গিত করে যে, প্রাচীনকালে তিউনিসিয়ার অভ্যন্তরীণ অঞ্চলগুলো বার্বার জাতি ও গোত্রসমূহের আবাসভূমি ছিল। তিউনিসিয়ার উপকূলীয় ভূমিতে প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছিল; কার্থেজ নগরীতে যে-সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল তার জীবৎকাল ছিল খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দী পর্যন্ত । ফিনিসীয় জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই সভ্যতার ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। তারা এসেছিলেন সুর" নগরী থেকে । সুর নগরী বর্তমান সময়ে লেবাননে অবস্থিত । ফিনিসীয়রা ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের জন্য প্রসিদ্ধি লাভ করেছিল। কার্থেজের ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃতি লাভ করছিল; অবশেষে তা ভূমধ্যসাগরের ওপর আধিপত্য বিস্তারে সক্ষম হয় । খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীর শুরুতে ব্যবসায়ী ও অভিযাত্রী বণিকেরা ইফ্রিকিয়ার উপকূলে এমনকি সিয়েরা লিওন পর্যন্ত পৌছে যেতে সক্ষম হয়। কার্থেজ তার বিস্তৃত বাণিজ্যের মধ্য দিয়ে বিপুল এশ্বর্ধরাশিতে টইটম্বুর হয়ে উঠেছিল। এই নগরীর একটি পরামর্শসভা ও নাগরিক সমিতি ছিল। পরবর্তী সময়ে কার্থেজের যাবতীয় কর্তৃত্ব বিচারকমণ্জলী ও বাৎসরিক নির্বাচনে মনোনীত দুজন শাসকের হাতে কুক্ষিগত হয়ে পড়ে । এই দু-জন শাসকের মধ্যকার বন্ধ ও বিবাদ এবং তাদের রাজনৈতিক সংঘাত কার্থেজকে দুর্বলতা ও বিপর্যয়ের পথে ঠেলে দেয়। রর ভিন উচ্চারণ : কায়রওয়ান, কায়রোয়ান। এ [:202100). হি 22 21 টি ১212২ এ * এম ৯ (ত্র পিজি বই ডানলোড় করুন ৬/৬/৬/.1০১০11129109,
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।