তিউনিসিয়ার ইতিহাস * ১৩১ ইতিপূর্বে ছিতীয় পয়েন্টে আমরা বলেছি, পরিবর্তন এমনভাবে ঘটে যে আমরা তা কল্পনাও করতে পারি না। আমরা মঞ্কা বিজয়ের উদাহরণ উল্লেখ করেছি। বনু খুযাআর সঙ্গে বনু বকরের বিশ্বাসঘাতকতার পরিণতি হিসেবে মক্কা বিজয়ের ঘটনা ঘটে। এ-ব্যাপারটি কারও ধারণায়ও আসেনি । কুরাইশ কিন্তু মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি । কিন্তু আল্লাহ তাআলা চাইলেন এমন একটি অনভিপ্রেত ঘটনা ঘটবে, যাতে মঞ্কা বিজয় সম্পন্ন হয়। কিন্ত সংশ্লিষ্ট বিষয়ে আমাদের ও তীদের মধ্যে) উপাদানগত পার্থক্য এই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈমান ও বিশ্বাসের দিক থেকে প্রস্তুত ছিলেন; সামরিক, অর্থনৈতিক ও পরিকল্পনার দিক থেকেও প্রস্তুত ছিলেন। যখন অপ্রত্যাশিতভাবে একটি বড় সুযোগ এসে গেল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রস্তুতির ফসল ঘরে তুললেন। আমরা জানি না কখন আমাদের অনুকূল সুযোগ চলে আসবে; কিন্ত আমরা এমন সুযোগের জন্য কীভাবে প্রস্ততি নিতে হয়। আমরা জানি না কখন হকদার হব! উপর্যুক্ত বক্তব্যের ভিত্তিতে বলা যায়, অন্যান্য দেশে তিউনিসিয়ার ঘটনার ঘটা অসম্ভব প্রায়..ঃ বরং আমরা কামনাও করি না এই পন্থায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আমরা তো চাই ভালো প্রস্তুতি ও সুন্দর পরিকল্পনা এবং প্রচুর পরিশ্রম ও প্রভৃত কুরবানির পর এমন ঘটনা ঘটুক। এ-ধরনের প্রস্তুতির পর এমন সুযোগ এলে সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধিত হবে । যারা সুযোগের ফসল ঘরে তুলতে পারে তারাই এর থেকে উপকার লাভের সবচেয়ে বেশি উপযুক্ত। নবম পয়েন্ট : আমরা যখন ইতিহাসের পাতা থেকে শিক্ষা গ্রহণ করব তখনই আমরা 'ঘটনাবলির গভীর বিশ্রেষণ করতে পারব । দুই লাইনের মাঝে কী আছে (ঘটনার রহস্য ও কার্যকারণ কী) তাও দেখতে পাব। কিন্তু তার চেয়েও বি ডর ডলে বরে ডর উর ডর ও ও রি ও নন টির ০৫৮৮৫ ২০২০২০৫৬৫১৫ ইতি ২ তি ১ উদ হাত
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।