Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ইতিহাসের এক ঝলক তিউনিসিয়া (তিউনিসীয় প্রজাতন্ত্র) আফিকা মহাদেশের উত্তরে জিবাল্টার প্রণালি ও সুয়েজ খালের মধ্যবর্তী স্থানে ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত রাষ্ট্র। তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বে রয়েছে প্রজাতন্ত্রী লিবিয়া এবং পশ্চিমে রয়েছে আলজেরিয়া। রাজধানীর নাম তিউনিস | দেশটির আয়তন ১৬৩৬১০ বর্গ কিলোমিটার । তিউনিসিয়ার চল্লিশ ভাগ ভূমি মরু অঞ্চল; বাকি অংশ সমুদ্র-সংযুক্ত উর্বর সমভূমি ৷ তিউনিসিয়া তার ইতিহাসজুড়ে কার্থেজে ফিনিসীয় জাতির যুগ থেকে আজ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছে। রোমান শাসনামল থেকে তা ইফ্রিকিয়া* ভূখণ্ড হিসেবে পরিচিতি পায়। সপ্তম শতাব্দীতে মুসলমানরা তিউনিসিয়া জয় করে এবং ১ মধ্যযুগে আরবগণ রোমান সাম্রাজ্যের যে-আফ্িকান ভূখণ্ড জয় করে নিয়েছিলেন কায়রাওয়ান ও কার্থেজ এর অন্তর্ুক্ত। এসব দেশ বর্তমানে উত্তর আফ্রিকার অন্তর্গত। ইফ্রিকিয়ার শাসনব্যবস্থার একটি তালিকা দেওয়া হলো। ইফিকীয় আমিরাত বা উত্তর আফ্রিকায় আমিরের শাসন : ১.নিকুর আমিরাত, রিফ, বর্তমান মরক্কো, ৭১০-১০১৯ ২.ইফিকিয়া আমিরাত, আগলাবি ইফ্রিকিয়া, বর্তমান তিউনিসিয়া, আলজেরিয়া, সিসিলি, মরক্কো ও লিবিয়া, ৮০০-৯০৯ ৩.তিউনিস আমিরাত, হাফসি ইফিকিয়া, বর্তমান তিউনিসিয়া, আলজেরিয়া ও লিবিয়া, ১২২৯-১৫৭৪ ৪.জাব আমিরাত, বর্তমান আলজেরিয়া, আনুমানিক ১৪০০ (স্বল্লকাল স্থায়ী) ৫.তারারজা আমিরাত, বর্তমান মৌরিতানিয়া ১৬৪০-১৯১০ দশক ৬.হারার আমিরাত, বর্তমান ইথিওপিয়া, ১৬৪৭-১৮৮৭ ৭.সিরেনাইকা আমিরাত, বর্তমান লিবিয়া, ১৯৪৯-১৯৫১ আমিরাত প্রতিষ্ঠার পূর্বে এ-সকল ভূখণ্ড ছিল রোমান সাম্রাজ্যের আফ্রিকান অংশ। ০০৯০৯৮০২৫২১ ২১৫৬৮০৮০৯৯০ ০৬০৬৯০৬৮৫০৩ ০৬০৬৫ 27 1৮৮12767৮2৮ 2 ৮4৮6১ ৮৮১৫7৫2৯8১৮ ৮১ * উত্বতজ র্‌ 2109. যাহা

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।