Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

তিউনিসিয়ার ইতিহাস ৪ ১২১ পথও উন্যক্ত। তা ছাড়া দেশটিতে বৈষয়িক অবস্থা এতটা দুর্দশাপূর্ণ ছিল না যে তা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলোর হিংশ্র সদস্যদের সামনে বেরিয়ে পড়তে প্ররোচিত করে । এটা তো সবাই জানেন। দ্বিতীয় কারণ : তিউনিসিয়ায় যে-অবস্থা ছিল তার চেয়ে অনেক করুণ ও বিপর্যয়কর অবস্থা ছিল অধিকাংশ আরব দেশে । তিউনিসিয়ায় দুর্নীতি_ বেশি হওয়া সত্তেও অনেক আরব রাষ্ট্রের দুর্নীতির চেয়ে কম। আপনারা আমার সঙ্গে নিশ্রবর্ণিত জরিপের ফলাফল পড়ুন.. | ২০০৯ সালে ট্রান্সপারেন্সি রিপোর্ট বিশ্বের রাষ্ট্রগুলোর দুর্নীতির আনুপাতিক হার বর্ণনা করেছে। আর ট্রান্সপারেন্সি রিপোর্ট আপনারা জানেন প্রশাসন, অর্থব্যবস্থা ও নির্বাচনে কী পরিমাণ দুর্নীতি ঘটেছে তার ওপর পর্যবেক্ষণের ভিত্তিতে প্রস্তুত করা হয়। এ ছাড়া অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত হয় । ট্রান্সপারেন্সি রিপোর্ট দশের মধ্যে মার্ক দিয়ে থাকে । যে-রাষ্ট্র দশের মধ্যে দশ পায় সেই রাষ্ট্রে কোনো দুর্নীতি নেই। দুর্নীতির মাত্রার আনুপাতিক হারে এই মার্ক কমতে থাকে । উদাহরণত, যে-রাষ্ট্র দশের মধ্যে সাত মার্ক পায়, তার অর্থ এই যে, সেখানে প্রতি দশ লেনদেন বা কার্যক্রমের তিনটির মধ্যেই দুর্নীতির ঘটনা ঘটেছে। বাকি সাতটি লেনদেন বা কার্যক্রম দুর্নীতিমুক্ত ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ট্রা্পপারেি রিপোর্টে তিউনিসিয়ার অবস্থান কী ২০০৯ সালের ট্রান্সপারেন্সি রিপোর্টে তিউনিসিয়া ৪.২ মার্ক পেয়েছে। অর্থাৎ, দেশটি প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে । দেশটির অভ্যন্তরে প্রতি দশ লেনদেন বা কার্যক্রমের মাত্র ৪.২ টি দুর্নীতিমুক্ত ও সততাপূর্ণ। বাকিগুলো দুর্নীতি-আক্রান্ত। দুর্নীতির এই মাত্রা অত্যন্ত খারাপ, এতে কোনো সন্দেহ নেই..।

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।