Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ৬ তিউনিসিয়ার ইতিহাস প্রত্যেক নেতারই মাউথপিস বলছিল : “আমি দুনিয়ার সকল জাতির ইচ্ছা- আকাজ্কাকে সম্মান দিই, কেবল আমার জাতি ব্যতীত ।” যেন এ-সকল নেতা তাদের দেশে নির্বাচন-জালিয়াতি ও জাতির আশা- আকাজ্ষা নিয়ে ছিনিমিনি খেলার ব্যাপারগুলো দেখতে পাননি । তারা হাজার হাজার কারাবন্দি দেখতে পাননি। দেখতে পাননি শতশত যুবককে কারাগারে নির্মম নির্যাতনের পেষণযন্ত্রে তিলে তিলে হত্যা করা হচ্ছে ক্ষুধার্তদের তারা দেখতে পাননি । দুর্নীতি, আত্মসাৎ, ঘুষ ও দালালির রমরমা অবস্থাও তারা দেখতে পাননি । সত্যি সত্যিই হাস্যকর ব্যাপার! তাদের প্রচারসংস্থার কাণ্তকারখানাও হাস্যকর । আরবের রাষ্ট্রীয় প্রচারসংস্থাগুলো তিউনিসিয়া জালিম অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে মুক্তি পেয়েছে বলে সংবাদ ও আলোচনা প্রচার করতে থাকে । তারা তিউনিসিয়ার হাল-হাকিকত নিয়ে কথা বলতে থাকে, যেন ওই দেশের অবস্থা তাদের কাছে একেবারেই নতুন ও অভিনব । তারা তিউনিসীয় জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন ও সাহসী জাতি হিসেবে আখ্যায়িত করে যারা স্বৈরাচারী অন্যায়-জুলুম মেনে নিতে অস্বীকার করেছে। অথচ এসব প্রচারসংস্থাই কয়েক মাস আগে ও যাইনুল আবেদিন বিন আলির যেকোনো নিয়ে পঞ্চমুখে কথা বলত এবং দেশটি অগ্রগতি, সুখ-স্বাচ্ছন্দ্য, শিল্প- বাণিজ্য, কৃষি ও খেলাধুলায় কী বিপুল উন্নতি করেছে তা প্রচার করত। তারা মিথ্যাচারী, সম্পূর্ণ মিথ্যাচারী! তারা ইতিপূর্বে সাদ্দাম হোসাইনের ব্যাপারে একইরকম কথা বলেছে; কিন্তু জাফর নামিরি**র ব্যাপারেও এভাবে কথা বলেছে; কিন্তু তিনি পদচ্যুত হওয়ার পর তাকে চাবুকপেটা করেছে. এখন তারা স্বৈরাচারী যাইনুল আবেদিন বিন আলির ব্যাপারেও অনুরূপ কথা বলছে। তিনি পুরো তেইশ বছর দেশের ক্ষমতা আকড়ে ধরে ”* জাফর মুহাম্মদ নামিরি, সুদানের প্রেসিডেন্ট (১৯৬৯-১৯৮৫) 25552 ০২4.) 4.১ 42 ২ ৪.» ০২ ++ ২ ১৫২ ঠা শি এ ২4 পা একি ও কি তক 5 ক ঝি বিন এস ০০ উত্স র্‌ 1 ভি

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।