Dr. Rageb Sarjani Book Collections in Bangla — তিউনিসিয়ার ইতিহাস ড রাগিব সারজানী [boimate com]
/ ১৪৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ ৬ তিউনিসিয়ার ইতিহাস পারেননি, যে-পথ উন্মুক্ত করার জন্য আপনারা চেষ্টাও করেননি...এটাই অতীতের নীতি, এর কোনো ব্যতিক্রম নেই...সুতরাং আপনারা সুসংবাদ গ্রহণ করুন এবং চেষ্টায় লেগে পড়ন। চতুর্থ পয়েন্ট: সম্ভবত সবাই যাইনুল আবেদিন বিন আলির পলায়নের পর প্রায় ৪৮. ঘণ্টাব্যাপী আরব নেতাদের সম্মিলিত মৌনতা অবলম্বন প্রত্যক্ষ করেছেন। অধিকাংশ আরব নেতার কাছ থেকে এই দুই দিনের মধ্যে আমরা কোনো মন্তব্য শুনিনি। পরে তারা যে-মন্তব্য করেছেন তা একই ধরনের। কিন্ত দেরি করার রহস্য কী? সত্য এই যে, তাদের মন্তব্য করতে বিলম্ব করার পেছনে অনেক কারণ রয়েছে...প্রথমত, তিউনিসিয়ার বিপ্লব আরব নেতাদের জন্য যন্ত্রণাদায়ক ছিল। কারণ, যাইনুল আবেদিন বিন আলি স্বৈরাচারের দোসর ও একনায়কতন্ত্রের বান্ধব। তার শাসনপদ্ধতি অধিকাংশ আরব নেতার শাসনপদ্ধতি থেকে ততটা ভিন্ন নয়। সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে, আরব বিশ্বের সকল নেতাই অকস্মাৎ দিশেহারা হয়ে পড়েছিলেন। প্রত্যেকেই নিজেকে যাইনুল আবেদিন বিন আলির জায়গায় কল্পনা করছিলেন। এই অবস্থায় প্রত্যেকেই পক্ষাঘাতণ্রস্ত হয়ে পড়েছিলেন, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, সবাই আমেরিকা ও ফ্রান্সের মতামতের প্রতীক্ষায় ছিলেন। কারণ, অধিকাংশ আরব নেতা তীদের সিদ্ধান্তগুলো যে আমেরিকার ্বার্থের/প্রবণতার পরিপন্থী হবে না এব্যাপারে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তিউনিসিয়ার ক্ষেত্রে একইভাবে ফ্রান্স কী সিদ্ধান্ত নেয় তারও অপেক্ষায় থাকতে হয়। অন্যথায় প্রত্যেক নেতাই অনুশোচনায় ভূগবেন যে, তিনি এই ক্ষেত্রে নিঃসঙ্গ হয়ে পড়লেন এবং বারাক ও ৫” বা নিকোলা সারকোজি””র মতামতের অপেক্ষা করা ছাড়াই তিনি মত দিলেন। ৯৫৮ আমেরি | লী র ১৫৯ | ফ্রান্সের তত্কালীন প্রেসিডেন্ট । । --১ “২. 491.-২ 4... 1. - এ. বট জি সি সি বিন জি অই অহাজ্উিউক্িরিঅবজসি?

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।