১-, ৫ এপার ডি ..0 ২. ৫০ শন ১১২৬ তিউনিসিয়ার ইতিহাস এখন তাদের বুঝতে পেরেছেন! এই পয়েন্টের শুরুতেই আমি উল্লেখ করেছি যে, জালিম শাসন সম্পূর্ণরূপে বিপ্লবের কাহিনির শুরুতে যে-যুবকটি জুলুমের শিকার হয়েছে সে যদি ম্যায়পরায়ণ ও ইনসাফপূর্ণ শাসনব্যবস্থা পেত, যা তার অধিকারের সুরক্ষা দেয়, তাহলে বিপ্রবের ঘটনা ঘটত না। এমন ঘটনা যদি কোনো সুশাসিত দেশে ঘটত, যেখানে জাতি ও সর্বিধানের প্রতি যথাযথ সম্মান বজায় রাখা হয়, তাহলে অত্যন্ত সহজ ও সরলভাবে এই সমস্যার সমাধান হতো এবং ঘটনার ফলাফল তার জায়গাতেই সীমাবদ্ধ থাকত । কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন উৎপীড়নমূলক শাসন বিস্ময়কর অপরিকল্পিত পরিণামের জন্ম দিয়েছে। জালিম তার মূল্য পরিশোধ করেছে; জুলুম ও নিপীড়নে যারা তাকে সায় দিয়েছে তাদেরও মুল্য পরিশোধ করতে হয়েছে। তিউনিসিয়ার বিপ্লবের সবচেয়ে শিক্ষণীয় ব্যাপার এটিই...আরৰ তোমরা জুলুম ও অন্যায় দূরীকরণে সক্ষম! হে আরব জাতি, তোমাদের স্বৈরাচারীরা দুর্বল...হে আরব জাতি, তোমরা এমন কোনো “বস্তু নও যাকে কল্পিত নেতা নাড়িয়ে দিতে পারে এবং কোনো “উত্তরাধিকার' নও যা পিতা থেকে পুত্র লাভ করে...তোমরা তেমন কিছু নও। তোমরা তোমাদের ধারণার চেয়েও বেশি শক্তিশালী । তোমাদের প্রতি জালিমরা যা ধারণা করে তার চেয়েও বেশি শক্তিশালী ৷ কিন্তু তোমাদের অধিকাংশই তা জানৈ না। তোমরা যেদিন এই সত্য ও বাস্তবিকতা অনুধাবন করতে পারবে_ যেভাবে অভিজাত তিউনিসীয় জাতি তা অনুধাবন করেছে__সেদিনই মুক্তি মিলবে । উম্মাহ তার উপযুক্ত অবস্থানে ফিরে যাবে । তৃতীয় পয়েন্ট : তিউনিসিয়ায় যে-পরিবর্তন সূচিত হয়েছে তা আমাদের সামনে আল্লাহ তাআলার পরিবর্তনের যেসব নীতি রয়েছে তার একটিকে জোরালোভাবে উপস্থাপন করেছে। তা এই যে, “পরিবর্তন এমনভাবে আসে যা আমরা ধারণাও করতে পারি না।”... ৯ এ্শ ॥.4৮1২, এয, ১৭ এরি 2২ ও পিডিএফ বই ডাউনলোড কর (উন্া জা ত বরন
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।