১০ ৬ তিউনিসিয়ার ইতিহাস এ-জন্য আমাদের কিছুটা সময় ও বিরতি প্রয়োজন যাতে আমরা এই মহাঘটনার বিচার-বিশ্রেষণ করতে পারি। আমি স্বাভাবিক রীতিতেই আমার গ্রন্থাবলি ও বক্তৃতাসমূহে যা উল্লেখ করে থাকি অর্থাৎ, ইতিহাসের পাতায় প্রত্যাবর্তন করা ছাড়া আমাদের পক্ষে ঘটনার অনুধাবন ও বিশ্লেষণ সম্ভব নয়। বিশ্বজগতে আল্লাহ তাআলার নির্ধারিত রীতিনীতি না বুঝে এই ঘটনার তাৎপর্য উপলব্ধি করাও আমাদের পক্ষে সম্ভব নয়। তা জানা যাবে আল্লাহর কিতাব থেকে, রাসুলের সুন্নাহ থেকে যেমন, আরও জানা যাবে ইতিহাসের পাঠ থেকে, অনুরূপ ঘটনাবলি ও তার ফলাফল পর্যবেক্ষণ করে, কাহিনির মূল ও মর্মে ফিরে গিয়ে এবং কুরআনুল কারিমের নিম্ুবর্ণিত আয়াত বিশ্লেষণ করে__ “এবং বৃত্তান্ত বিবৃত করো, যাতে তারা চিন্তা করে ।” এভাবেই এই বইটি লেখার চিন্তা আমার মাথায় এসেছে। বইটিতে মহান দেশ তিউনিসিয়ার শুরুর ইতিহাস রয়েছে, দেশটি ঘটনাবলির সাক্ষী হয়েছে তার বর্ণনা রয়েছে এবং শেষে ২০১১ সালের জানুয়ারি মাসের বিপ্লবের ঘটনাও বিবৃত হয়েছে। কয়েকটি ভাগে আমরা বিপ্রবের ঘটনাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং একইসঙ্গে প্রিয় তিউনিসিয়ার ভবিষ্যতের প্রতি দৃষ্টিপাত করেছি। আল্লাহর নির্ধারিত রীতিনীতি ও সুননাহের জ্ঞানই আমার আলোচনা-পর্যালোচনার ভিত্তি । আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন। - _-ড. রাগিব সারজানি রও পিডিএফ বই ডাউনলোড কর (উট স্কাই ভা জোড় বাত
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.