Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা ড রাগিব সারজানী [boimate com]
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

(৬ হরি অনুবাদকের কথা আমাদের প্রতিটি কথাই যেন হয় সাওয়াবের উদ্দেশ্যে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন__ (০৯০ 3৩০০5 ৫151 9৬ 39 1 “নিশ্চয়ই কিছু কিছু কথায় রয়েছে জাদু (অথবা বলেছেন,) কোনো কোনো কথাই হচ্ছে জাদু ।”* রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংক্ষিপ্ত হাদিসটি জানিয়ে দিচ্ছে কথার গুরুত্ব। আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় বন্ত হচ্ছে কথা । আমাদের প্রাত্যহিক প্রয়োজন মেটাতে কথা বলার বিকল্প নেই। তাই মানুষের জীবনে কথার অপরিসীম গুরত্তু স্পষ্টভাবেই বুঝে আসে । তবে আমাদের প্রায় কথাগুলোই হয় অনর্থক। আমরা শুধু সময় কাটানোর লক্ষ্যে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে কাটিয়ে দিই। প্রায় ক্ষেত্রেই দেখা যায়, আমাদের অনর্থক কথাবার্তাগ্ুলো ডেকে আনে ঝগড়া-বিবাদ। একটু ভাবুন তো, আমরা প্রতিদিন যে এত কথা বলি, যদি প্রতিটি কথার বিনিময়ে সাওয়াব পাওয়া যেত তাহলে কেমন হতো? নিশ্যয়ই আমাদের আমলনামায় যোগ হতো নেকির এক বিরাট অংশ। মুমিনের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় বস্ত্র হচ্ছে নেকি। + সহিহ বুখারি, পরিচ্ছেদ : চিকিৎসা, অধ্যায় : নিশ্চয়ই কোনো কোনো কথায় রয়েছে জাদু, দিস নং-৫৭৬৭।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।