২ এ জকি ৭০ * কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা হলেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে, এগুলো গুরুত্বপূর্ণ কিছুই নয় । কখনো কখনো গুরুত্কহীন বিষয়েও তারা প্রশ্ন করে কসত। প্রশ্নকারী তার গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেত এবং সে সম্পর্কে প্রশ্ন না করে অন্য ব্যাপারে প্রশ্ন করত। এমতাবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য গুরুত্ূবহ হয় এমন বিষয়ের প্রতি মনোযোগ নিবদ্ধ করতেন এবং তার অনর্থক প্রশ্নের জবাব দেওয়া হতে বিরত থাকতেন। আনাস রাধি. হতে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তার জন্য কী প্রস্ততি নিয়েছ? লোকটি বলল, কিছুই না, তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো কিরামতের দিন তার সাথেই থাকবে। আনাস রাধি. বলেন, “তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে”-_রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথায় আমরা যতটা আনন্দিত হলাম, এর আগে কখনো এমন আনন্দিত হইনি ৯২ কিয়ামতের প্রতিশ্রুত সময় হচ্ছে এমন গোপনীয় বিষয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ জানে না। তাই এ ব্যাপারে প্রশ্ন করে কোনো লাভ নেই। তবে একজন মুসলমানের জন্য গুরুত্তপূর্ণ হচ্ছে কিরামতের দিনে হিসাবে উত্তীর্ণ হতে যা যা করা প্রয়োজন, তা নিয়ে ব্যস্ত থাকা। অপর এক কথোপকথনে আমরা দেখতে পাই, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোনিবেশ করিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবি এবং সমস্ত জাতিকে আমানতের খেয়ানত করা থেকে বেঁচে থাকতে বলেছেন। *২ বুখারি, পরিচ্ছেদ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায় : উমর ইবনুল খাত্তাব আবি হাফস আল- কুরাশি আল-আদাওয়ির ত্যাগ-তিতিষ্ষা, হাদিস নং ৩৪৮৫। মুসলিম, পরিচ্ছেদ : সদৃব্যবহার, আত্মীয়তা রক্ষা এবং শিষ্টাচার, অধ্যায় : মানুষ যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথেই থাকবে, হাদিস নং ২৬৩৯। ১4 21 এ 34২ 1.২ ৮০212 2 ০০ ৩2 চি ০ রি রর ১৩14০ সা ২ ৮০১০৮০০০১০৬ € সুদে তাতিলোত বাদ //-0০177818-0৩যা, 2 বঞ্জ
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।