Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা ড রাগিব সারজানী [boimate com]
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ * কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা তিনি বলেন, নামাজ পড়া শেষ করে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম । তিনি বললেন, কোন বস্তু সাথে সাথে আমার কাছে আসা থেকে তোমাকে বিরত রাখল? আবু সাইদ বললেন, আমি নামাজ পড়ছিলাম । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু তাআলা কি বলেননি__ €০৫০৪০০৯৮5৩599৯539৯ তাপ পি “হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসুলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদেরকে এমন কাজের প্রতি আহ্বান করেন, যা তোমাদের প্রীণ সথ্গর করবে ।” [সুরা আনফাল : ২৪] অবশ্যই মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহান সুরাটি শেখাব । তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল, আপনার কথাই শিরোধার্য। সাবউল মাসানি. (অর্থাৎ বারংবার পঠিত সাতটি আয়াত) এবং মহান কুরআন, যা শুধু আমাকেই দান করা হয়েছে ।৯ এখানে দেখতে পেলাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবিকে ডাক দিয়েছেন। কিন্তু সাহাবি অন্য কাজে ব্যস্ত ছিলেন। আর সাহাবি জানতেন যে, শরিয়ত অসমর্থিত কোনো কারণে নামাজের মধ্যে কথা বলা এবং নামাজের বাইরে যাওয়া তার জন্য বৈধ হবে না। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের ভঙ্গিমায় কোমলভাবে তাকে তিরস্কৃত করে বললেন, কোন বস্ত্র তোমাকে আমার কাছে আসা থেকে বিরত রাখল? এর বেশি কিছু বললেন না। তিনি তাকে শিখিয়ে দিলেন যে, ০» বুখারি, পরিচ্ছেদ : তাফসির, অধ্যায় : সুরায়ে ফাতিহা, হাদিস নং ৪২০৪ । আবু দাউদ, হাদিস নং ১৪৫৮। ০০ এ আল ও

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।