Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা ড রাগিব সারজানী [boimate com]
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

| ছারা রর রি কা রর মুর ৬৪ * কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা মাটির সাথে মিশাতে থাকেন। এ অবস্থা দেখে উসমান রাষি. তাকে বললেন, তোমার কী হয়েছে? তিনি বললেন, নিশ্চয়ই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা তোষামুদে প্রশংসাকারীদের দেখতে পাবে তখন তাদের চেহারায় মাটি নিক্ষেপ করবে ।৯১ | এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে অপর এক ব্যক্তির প্রশংসা করল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধ্বংস হও, তুমি তো তোমার সাথির গর্দান কর্তন করে ফেললে । এ কথা তিনি কয়েকবার বললেন। তারপর বললেন, তোমাদের মধ্য হতে কেউ যদি তার অপর ভাইয়ের প্রশংসা করতে চায় তাহলে অবশ্যই সে যেন এ কথা বলে, আমি অমুকের ব্যাপারে এমন ধারণা রাখি। আল্লাহই তার ব্যাপারে ভালো জানেন । আমি আল্লাহর ওপর কাউকে পৃত-পবিত্র মনে করি না। যদি আল্লাহ তাআলা জানেন তবেই আমি ওই ব্যক্তির ব্যাপারে এরূপ ধারণা রাখি ।৩* এ দিকে লক্ষ করে প্রশংসা যাতে বৈধ হয়, সে জন্য তাতে কিছু শর্তারোপ করা উচিত। যেমন, ১. প্রশংসা বাস্তবধর্মী হওয়া । তাতে মিথ্যা এবং বাড়াবাড়ির আশ্রয় না নেওয়া। ২. তাতে কোনো লৌকিকতা এবং প্রশংসিত ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার নির্দিষ্ট উপকার লাভের চেষ্টা না থাকা । তু. প্রশংসিত ব্যক্তির তাকওয়া তথা খোদাভীতি সম্বন্ধে জ্ঞান থাকা, যাতে সে বিভ্রান্ত না হয়ে পড়ে। চা ৯ মুসলিম, পরিচ্ছেদ : মুহদ এবং দুনিয়ার ব্যাপারে আবর্ষণহীনতা, অধ্যায় : অতিরিক্ত প্রশংসা এবং প্রশংসিত ব্যক্তির ফেতনায় পড়ার আশঙা হলে প্রশংসা হতে নিষেধ করা সম্পর্কিত, হাদিস নং ৩০০২। আৰু দাউদ, হাদিস নং ৪৮০৪ । মুসনাদে আহমাদ, হাদিস নং ৫৬৮৪ । » মুসলিম, পরিচ্ছেদ : যুহদ এবং দুনিয়ার ব্যাপারে আকর্ষণহীনতা, অধ্যায় : অতিরিক্ত প্রশংসা এবং প্রশংসিত ব্যক্তির ফেতনায় পড়ার আগঙ্কা হলে প্রশংসা হতে নিষেধ করা সম্পর্কিত, হাদিস নং ৩০০০। (ডি নই ভালো কুন »২টড ₹ বৃনস্রর রত হননি

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।