Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা ড রাগিব সারজানী [boimate com]
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা ০ ৪১ সাহাবিগনণ বললেন, “তারা তো জাহেলি যুগেই আমাদের এখানে প্রবেশ করতে পারেনি । তাহলে ইসলাম গ্রহণের পর প্রবেশ করতে দিই কীভাবে?” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “ও তোমাদের এই ব্যাপার!” এ কথা বলেই তিনি বর্ম পরিধান করলেন। জাবের রাযি. বলেন, এর পরিপ্রেক্ষিতে আনসারদের বক্তব্য হলো, আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে চাইলাম। ফলে তারা রাসুল হু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসুল, আপনার কথাই থাক। কিন্তু রাসুল হু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “কোনো নবী বখন বর্ম পরিধান করে ফেলেন তখন তার জন্য লড়াই করা ব্যতীত তা খুলে ফেলা শোভনীয় নয়।”১৬ সে সময়ে এমন ঘটনা ছিল খুবই বিরল; বরং আমরা বলতে পারি, সে সময়ে এমন ঘটনা ছিল অসম্ভব । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের মতের ওপর সাড়া দিলেন; যা তার মতের একেবারেই বিপরীত ছিল। যখন সাহাবিগণ তার সন্তুষ্টির লক্ষ্যে তার সিদ্ধান্ত মেনে নিতে চাইলেন তখন তিনি তাদের এ কথা বলে ফিরিয়ে দিলেন যে, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী অধিকাংশের মতকে বাস্তবায়ন করা আবশ্যক। আর সকলের উচিত সেই মত মেনে নেওয়া । এ ক্ষেত্রে শাসক থাকবে সকলের অগ্রগামী; চাই সে নবীই হোক না কেন। এমনিভাবে খন্দকের যুদ্ধ এবং মুশরিকদের দারা মদিনা মুনাওয়ারা অবরোধের সময়ও এমনই এক ঘটনা ঘটেছিল। সে যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় প্রতিরোধকারীরূপে দীড়িয়ে যান। মুশরিকরাও * মুসনাদে আহমাদ, হাদিস নং ১৪৮২৯ ভি বলেন, ভা রহ. এর শর্ত অনুযায়ী সহিহ লি গাইরিহি। সুনানে দারেমি, হাদিস নং ২১৫৯, তাহকিক : ফাওয়ায আহমাদ যামরালি এবং খালেদ আস-সাবউল ইলমি, দারন্ল কিতাবিল আরাবিয়্যাহ-বৈরুত, প্রথম সংস্করণ, ১৪০৭ হিজরি। মুসান্নাফে আবদুর রাঙ্জাক, হাদিস নং ৯৭৩৫, তাহকিক : হাবিবুর রহমান আযমি, আল-মাকতারুল ইসলামি-বৈরুত, দ্বিতীয় সংস্করণ, ১৪০৩ হিজরি। ইমাম হায়সামি বলেন, আহমাদ রহ. হাদিসটি এনেছেন এবং এর প্রত্যেক বর্ণনাকারীগণহ সহিহ। দেখুন, মাজমাউ্য যাওয়ায়েদ, ৬/১০৬, হাদিস নং ১০০৫৬। আলবানি হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছেন। দেখুন, আসসিলসিলাতুস সহিহাহ, হাদিস নং ১১০০। রা তার বা ৮১১৮১ আআ, "ও ৬ রে ০ (লিডিওফ নই ভালো: ১ শটে ১ নিন লি লি

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।