Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা ড রাগিব সারজানী [boimate com]
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৪০ * কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা গেলাম। এরপর আমি তার ঘরের দিকে তাকালাম । আল্লাহর শপথ, আমি ভাতে তিনটি চামড়ার থলে ছাড়া আর কোনো আকর্ষণীয় বস্ত দেখিনি, যা দৃষ্টি আকর্ষণ করতে পারে। তখন আমি বললাম, আল্লাহ তাআলার কাছে দুয়া করুন, যেন তিনি আপনার উম্মতের জন্য প্রশস্ততার পথ খুলে দেন। কারণ, পারস্য এবং রোমীয়দেরকে প্রশস্ততা ও পার্থিব সমৃদ্ধি দেওয়া হয়েছে, অথচ তারা আল্লাহ তাআলার ইবাদত করে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া ছিলেন। তিনি বললেন, “হে খাত্তাবের পুত্র, তুমি কি সংশয়ে নিপতিত? তারা হচ্ছে এমন সম্প্রদায়, যাদের জন্য পার্থিব জীবনেই সকল ভোগ-বিলাস তরান্বিত করা হয়েছে। আমি বললাম, ছে আল্লাহ্‌র রাসুল, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন|” ১৫ ৪. অপরের মত গ্রহণ এবং দীর্ঘ সংলাপে না যাওয়া

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।