Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা ড রাগিব সারজানী [boimate com]
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

কেমন ছিল থ্রিয়নবীর আলাপচারিতা ০ ৩ লালা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে আবার ৬ । এসে বলল, আমি তীর কাছে আপনার কথা উল্লেখ করেছি। তিনি নীরবতা অবলম্বন করেছেন। আমি ফিরে এসে মিষবারের পাশে উপবিষ্ট সাহাবাদের সাথে বসলাম । তারপর আমার ভেতরের চিন্তা আবার আমাকে পরাজিত করল। আমি আবার সেখানে গেলাম । গোলামটি আগেরবারের মতো একই কথা বলল। আমি আবার মিশ্থারের পাশে থাকা দলটির সঙ্গে বসলাম । আবার ভেতরের চিন্তা প্রবল হলো। আমি গোলামের কাছে এসে বললাম, উমরের জন্য অনুমতি চাও । সে আগেরবারের মতো একই কথা বলল। আমি যখন ফেরার পথ ধরেছি তখন শুনতে পেলাম, গোলামটি আমাকে ডাকছে। সে বলল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন। তখন আমি তার নিকটে প্রবেশ করলাম। দেখতে পেলাম তিনি এক ধূুলোমলিন চাটাইয়ের ওপর শুয়ে আছেন। তার এবং চাটাইয়ের মাঝখানে কোনো বিছানা নেই। ধুলিকণা তার পিঠে চিহ্ন এঁকে দিয়েছে। তিনি হেলান দিয়ে আছেন চামড়ার একটি বালিশে, যার ভেতরে খেজুর পাতা ভর্তি। আমি তাকে সালাম দিলাম । তারপর দাড়ানো অবস্থায়ই জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন? তিনি আমার দিকে চোখ উচিয়ে তাকালেন এবং বললেন, না। আমি দণ্ডায়মান অবস্থাতেই আবার বললাম, হে আল্লাহর রাসুল, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনি যদি আমার প্রতি লক্ষ করেন তাহলে দেখবেন, আমরা ছিলাম কুরাইশের একটি দল । আমরা নারীদের ওপর প্রভাব বিস্তার করতাম। কিন্তু যখন থেকে আমরা এমন জাতির নিকটে এলাম, যাদেরকে তাদের নারীরা দমিয়ে রাখে (তখন থেকে এই দুরাবস্থা হলো)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে মুচকি হাসলেন। এরপর আমি বললাম, আপনি যদি লক্ষ করেন তাহলে দেখবেন, আমি হাফসার কাছে গিয়ে তাকে বলেছি-_খদি তোমার গ্রতিবেশিনী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার চেয়ে অধিক প্রিয় হয় তাহলে তা যেন তোমাকে বিভ্রান্ত না করে। (প্রতিবেশিনী শব্দ দিয়ে আয়েশা রাধি.-এর দিকে ইঙ্গিত করেছেন)। এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার মুচকি হাসলেন। আমি তাকে মুচকি হাসতে দেখে বসে ক ১ ৮১১১৬১৬১২০৩০৩৪২৪৬৫৬৪৬৪৬৫২৭] নি বন্য ১ ১ উনি উকি ৯৯৫৯৫ লে শিককিত সিসি দ্র

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।