এটি হলো মিশরের শিক্ষাব্যবস্থার একাংশের চিত্র। কিন্ত অনেক মিশরি ব্যক্তি আছেন, যারা আযহারের কোনো মারহালা বা পর্যায়ে অধ্যয়ন করেননি, কিন্তু কত গুরুত্ব প্রদান করেন কুরআন হিফজের...; বিশেষ করে রমজানে যেন কুরআন হিফজ ও তিলাওয়াতের মওসুম শুরু হয় পুরো দেশজুড়ে। দোকানে, অফিসে, রেস্তোরায় যখনই সুযোগ পাচ্ছেন, তিলাওয়াত করছেন___এমনকি সিট না পেয়ে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াতেও কারও ক্লান্তি নেই যেন...। একটুখানি ট্র্যাফিক সিগনাল পড়েছে, অমনি গাড়ির চালক হয়তো খুলে বসলেন ড্যাশবোর্ডে রাখা কুরআন। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, আপনারা রমজানে কি কুরআন খতম করেন, কিন্তু এই প্রশ্নে তারা বিস্ময় প্রকাশ করত। ব্যক্তিগতভাবে কুরআন খতম করার কী আছে? কুরআন তো হিফজ করার বিষয়, বোঝার বিষয়, আমল করার বিষয়। খতম তো তারাবি বা কিয়ামুল লাইলে দেওয়া হয়, জামাতের সাথে...। মিশরের প্রায় মসজিদেই ফজরের নামাজের তিলাওয়াতের মাধ্যমে ধারাবাহিকভাবে কয়েক মাসে কুরআন খতম দেওয়া হয়। আবার ফজরের পর কিছু মুসল্লি কুরআন মশক করেন এবং ধারাবাহিকভাবে কুরআন খতম করেন। আলহামদুলিল্লাহ্, আমাদের দেশেও ধীরে ধীরে কুরআন হিফজের ব্যপারে প্রচলিত দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আসছে। কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে, যারা স্কুল পড়ুয়া ছাত্রদের হিফজের জন্য কাজ করছেন। পাশপাশি, গড়ে উঠছে এমন কিছু আবাসিক তাহফিজুল কুরআন মাদ্রাসা, যা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য । আমরা সমাজের যে যেই অবস্থানেই আছি, সেখান থেকে যদি আল্লাহর পবিত্র কালাম আত্মস্থ করার নিয়ত করি, তাহলে একদিন সকল কারিকুলামে তাহফিজুল কুরআন অন্তর্ভুক্তিসহ কাঙ্থিত পরিবর্তন আসবেই। প্রচলিত হিফজ বিভাগের হাফেজগণও একদিন হাফেয হওয়ার পাশপাশি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, একাউন্টেন্ট হবেন। অপরদিকে ডাক্তার, ইঞ্জিনিয়ারগণও হতে পারবেন সম্মানিত হাফেজ সাহেব_ ইনশাআল্লাহ । _ মোঃ রাকিবুল হাসান খান
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।