Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সন্তানের অভিবাবক হাফেজ, তারা নিজ-নিজ সন্তানের হিফজের জন্য নিজেরাও অনেকটা সময় দেন, উৎসাহিত করেন, সন্তানের হিফজের সবক শুনেন নিয়মিত। তাই দেখা যায়, মাহাদুল আযহারের মাধ্যমিক পর্যায়ের পূর্ণ হিফজের কারিকুলাম ১২ বছরের হলেও অনেকেই প্রথম ৫-৬ বছরেই পুরো কুরআন হিফজ সম্পন্ন করে ফেলে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আল-আযহারের মোট ফ্যাকাল্টি/অনুষদ সংখ্যা ২২টিরও বেশি। এর মধ্যে শুধু দ্বীনি অনুষদ রয়েছে পাঁচটি, এ ছাড়াও রয়েছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল, এগ্রিকালচার, ফার্মেসি, বি.বি.এ-সহ অন্যান্য অনুষদ। স্নাতক পর্যায়ে আযহারের সকল অনুষদেই কুরআন হিফজের বিষয়টি বাধ্যতামূলক, শুধু দ্বীনি অনুষদগুডলোতেই তা সীমাবদ্ধ নয়। প্রতি বছর কুরআন হিফজের লিখিত ও মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হয় আযহারের সকল ছাত্র-ছাত্রীকে। চার বছরের ফ্যাকাল্টিগুলোতে মিশরীয়দের জন্য প্রত্যেক বছর প্রায় সাড়ে সাত পারা করে হিফজ করতে হয়। এভাবে চার বছরে পুরো কুরআন শরিফের হিফজ সম্পন্ন হয়। মেডিকেল বা ল”__ এরূপ পাঁচ বছরের ফ্যাকাল্টিগুলোর ক্ষেত্রে মিশরীয়দের জন্য প্রতি বছর কুরআন হিফজ করতে হয় ছয় পারা করে। উল্লেখ্য, স্নাতক পর্যায়ের সকলেই যে মাহাদুল আযহার থেকে এসে ভর্তি হন, এমনটি নন। সে ক্ষেত্রে অনেককেই এই পর্যায়ে এসে নতুন করে হিফজ করতে হয়, যদি পূর্বে হিফজ না করে থাকে। ফলে, আযহার থেকে যেমন বের হচ্ছে হাফেজ আলেম, হাফেয কারি, তেমনই বের হচ্ছে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার... তবে অনারব ছাত্রদের জন্য এই হিফজের পরিমাণে শিথিলতা রয়েছে, তাদের মোট চার পারা করে হিফজ করতে হয়_ প্রতি বছর এক পারা। এমফিল ব্যতীত আযহারের মাস্টার্স দুই বছরের, সেখানেও মিশরীয়দের হিফজ করতে হয় পুরো কুরআন- প্রতি বছর ১৫ পারা করে। তবে এ ক্ষেত্রেও অনারবদের জন্য শিথিলতা রয়েছে। মোট ছয় পারার পরীক্ষা দিতে হয় তাদের । আর তাই, বিখ্যাত তাফসিরপ্রন্থ তাফাসিরুল ওয়াসিত-এর লেখক সাবেক শাইখুল আযহার সাইয়েদ তানতাভি (রহ.) প্রায়ই বলতেন, 91১2] ৮০ ৯ ৬০ ৬১৯)। ১০৯) অর্থাৎ, যে হিফজ করে না, সে আযহারিই নয়।

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।