Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এখানে সর্বপ্রথম আছে ইবতেদায়ি (প্রাইমারি/প্রাথমিক লেভেল), যেটির সিলেবাস ছয় বছরে সমাপ্ত। এরপর রয়েছে এদাদি (সেকেন্ডারি/মাধ্যমিক লেভেল), যেটির সিলেবাস তিন বছরব্যাপী। এরপর সানাউইয়া (ডিপ্লোমা বা উচ্চ মাধ্যমিক লেভেল), এটিও তিন বছরব্যাপী। এরপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে যথাক্রমে সাতক, মাস্টার্স, এমফিল, ডক্টরেট। প্রায় সব গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে আল-আযহারের এই ইনস্টিটিউট রয়েছে। ইবতেদায়ির প্রথম বছরের হিফজের সিলেবাসে থাকে ৩০তম পারা, দ্বিতীয় বছরের সিলেবাসে থাকে ২৮ ও ২৯তম পারা, তৃতীয় বছরের সিলেবাসে থাকে ২৫, ২৬ ও ২৭তম পারা, চতুর্থ বছরের সিলেবাসে থাকে ২১, ২২, ২৩ ও ২৪তম পারা, পঞ্চম বছরের সিলেবাসে থাকে ১৭, ১৮, ১৯ ও ২০তম পারা এবং ষষ্ঠ বছরের সিলেবাসে থাকে ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬তম পারা। এদাদি প্রথম বছরের হিফজের সিলেবাসে থাকে ১০ ও ১১তম পারা, দ্বিতীয় বছরের সিলেবাসে থাকে ৭, ৮ ও ৯তম পারা এবং তৃতীয় বছরের সলেবাসে থাকে ৪, ৫ ও ৬তম পারা। সানাউহইয়া প্রথম বছরের হিফজের সিলেবাসে থাকে ৩য় পারা, দ্বিতীয় বছরের সিলেবাসে থাকে ২য় পারা এবং তৃতীয় বছরের সিলেবাসে থাকে ১ম পারা। এই হচ্ছে মাহাদুল আযহারের কুরআনের সংক্ষিপ্ত সিলেবাস, যা এর সকল ছাত্র-ছাত্রীর জন্যই বাধ্যতামূলক। পুরো মিশরজুড়ে মাহাদুল আযহারের সংখ্যা প্রায় ১১ হাজার, মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২ লাখ | অর্থাৎ, আযহার শরিফের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক লেভেল পাশ করার মাধ্যমেই দ্বীনি ও অন্যান্য শিক্ষার পাশাপাশি পুরো কুরআন শরিফও হিফজ করে ফেলছে । এ ছাড়া, মিশরের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আড়াই থেকে তিন মাসের মতো গ্রীষ্মকালীন ছুটি থাকে প্রতি বছর। আর এই সময়টিকে শিক্ষার্থীদের কুরআন হিফজের সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হয় । এলাকার মসজিদগুলোতে ইমাম সাহেব ও শায়েখগণ এ সময় হিফজের বিভিন্ন দরস ও কোর্সের ব্যবস্থা করেন। কোর্স শেষে হিফজ- প্রতিযোগিতার আয়োজন করা হয়। অভিভাবকদের উপস্থিতিতে প্রায় সবাইকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। এর পাশাপাশি যে-সব

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।