প্রেশারে ছাত্রটি হয়ে যাচ্ছে আরও বিচলিত। অভিভাবকরা হন্যে হয়ে খোঁজ করতে থাকেন আরও ভালো কোন হিফজ মাদ্রাসা বা ওস্তাদের, যেখানে দিলে হয়তো-বা বাবা-মার এতো দিনের লালিত স্বপ্নটি-আশাটি পুরণ হবে...। কেউ কেউ সন্তানের বয়স ৩-৪ বছর হতেই খোঁজখবর নিতে শুরু করেন ভালো হিফজ মাদ্রাসা কোথায় আছে। কিন্তু এখানে ভাবনার বিষয় হচ্ছে, কোন সন্তান তো ৬-৭ বছর থেকে শেখা শুরু করে না, সে তো শিখছে তার মায়ের কোল থেকেই, শিখছে তার মা-বাবা থেকে, পরিবার থেকে। যে পরিবারে কুরআন হিফজের চর্চা নেই, সে পরিবারের সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজ হচ্ছে, এটা তো এক প্রকার বিশেষ কারামতই বলা যায় তার জন্য, স্বাভাবিক বলা যায় না। একজন ওস্তাদ তখনই স্বাভাবিকভাবে একজন বাচ্চাকে হিফজ করাতে পারবেন, যখন বাচ্চাটি এমন একটি পরিবার থেকে আসবে, যেখানে সে কুরআন হিফজের চর্চা দেখে বড় হয়েছে। অর্থাৎ আমাদের সন্তানকে কুরআনের হাফেজ বানানোর জন্যও আমাদেরই হিফজ শুরু করাটা জরুরি। আমাদের দেশে হাফেজি মাদ্রাসা বা হিফজ বিভাগ সব জায়গায় থাকলেও প্রশ্ন হচ্ছে সেখানকার মোট ছাত্র সংখ্যা কেমন? লেখাটি দ্রুত প্রস্তুত করায় কোন পরিসংখ্যান আমি দিতে পারছি না, তবে নিঃসন্দেহে তা আমাদের অন্যান্য যে শিক্ষাব্যবস্থা আছে, সে-সবের তুলনায় অনেক অনেক কম। আপনি যদি এই বইটি আদ্যোপান্ত পড়ে থাকেন, তাহলে হিফজের গুরুত্ব অনুধাবনের পাশাপাশি নিশ্চয় ভাবছেন, আমাদের সমাজের সে-সব সন্তানদের কথা, যাদের আমরা হয়তো-বা কোনো কারণে মাদরাসায় দিতে পারিনি বা সন্তব হয়নি। ভাবছেন স্কুল এবং অন্যান্য শিক্ষামাধ্যমে যে বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী রয়েছে, তারা কীভাবে হিফজ করবে? সে ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে, স্কুল বা অন্যান্য শিক্ষামাধ্যমের কারিকুলামে হিফজ সংযোজন করা। সেটা কীভাবে বাস্তবায়ন করা যায়, তার সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার যোগ্যতা আমার নেই; তার জন্য অনেক যোগ্য মানুষ এ দেশে আছেন। তবে ড. রাগিব সারজানির স্বদেশ মিশরে আমার দেখা কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। সেখানকার ছ্বীনি শিক্ষার প্রধান মাধ্যম হচ্ছে আল- আযহার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি রয়েছে মাহাদুল আযহার (আল-আযহার ইনস্টিটিউট), স্কুল পর্যায়ে যা পুরো দেশজুড়ে বিস্তৃত।
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।