Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন হিফজ করা নিঃসন্দেহে অত্যন্ত মহৎ ও সওয়াবের একটি আমল। এ ব্যাপারে আমরা সবাই কম-বেশি অবগত। একজন হাফেজ শুধু নিজের জন্য নয়, বরং পুরো পরিবারের জন্য হতে পারে নাজাতের মাধ্যম | তাই আমরা উদ্দ্ধ হয়ে আমাদের সন্তানদের মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করিয়ে থাকি। এটা অনেক বড় আত্মত্যাগ মা-বাবার জন্য। বিশেষ করে মায়ের জন্য, যিনি সন্তানের মুখ দেখার জন্য হাসিমুখে সহ্য করেছেন গর্ভকালীন অসহ্য যন্ত্রণা, নিজের হাতে খাইয়ে না দিলে যার মন তুষ্ট হয় না, সন্তানের সামান্য সর্দি-কাশিতেই যার দুশ্চিন্তায় ঘুম আসে না। সেই তিনি সন্তানের হিফজের স্বার্থে আবাসিক ব্যবস্থাপনায় ভর্তি করিয়ে দিচ্ছেন ছয়-সাত বছরের শিশু সন্তানকে তার চোখের পানি উপেক্ষা করে। এবার যদি আমরা একটু অন্যভাবে দেখি, আমরা সন্তানের কল্যাণ ও নাজাতের জন্য তাকে যে হাফেজি মাদরাসায় দিচ্ছি, নিঃসন্দেহে তা অত্যন্ত ইতিবাচক ও জরুরী; কিন্তু কুরআন হিফজ কি শুধুই আমাদের নাবালক সন্তানদের দায়িত্ব, যাদের ওপর শরিয়তের ফরজ হুকুমগ্ডলো এখনো আবশ্যকই হয়নি? আমাদের ওপর কি কুরআন তিলাওয়াত শেখার, হিফজ করার হুকুম বর্তায় না? হ্যাঁ, বর্তায়, কুরআন হিফজ আমাদের সকলেরই দায়িত্ব। কুরআন সবার জন্য, সর্বযুগে তদ্রুপ এর হিফজকরণও সবার জন্য, সব বয়সীর জন্য৷ কারণ, জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে নাজাত লাভ আমাদের সকলেরই দরকার। নাবালকদের যেমন দরকার, পূর্ণ বয়স্কদের জন্যও তেমন দরকার। আমাদের সন্তান যদি বুকে কুরআন ধারণপূর্বক হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশের মাধ্যমে নাজাতের ওসিলা হতে পারে, তাহলে যে বয়সেই হোক না-কেন, আমরাও তো সাধ্যমত হিফজ করে আমাদের মা- বাবার জন্য নাজাতের ওসিলা হতে পারি... । আরেকটি বিষয় পরিলক্ষিত হয় যে কখনো কখনো সন্তানকে হিফজ বিভাগে দেওয়ার পরও কোনো কারণে সে ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না, শেষ করে উঠতে পারছে না পূর্ণ কুরআন শরিফের হিফজ, সামনে বাড়ছে না তার সবক। অভিভাবকরা পেরেশান। ওস্তাদরা পেরেশান। বাড়তি মানসিক

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।