এভাবে ভাবুন, এই প্রতিযোগিতার মাধ্যমে আমি কেবল আল্লাহ তাআলাকে সন্তষ্ট করার লক্ষ্যেই হিফজকে শক্তিশালী করছি। তবে আনুষ্ঠানিকভাবে বড় পর্যায়ের প্রতিযোগিতার ব্যবস্থা যদি না-ও থাকে, তবু সমস্যা নেই। সে ক্ষেত্রে আপনি মসজিদ, কর্মক্ষেত্র, কলেজ- ভার্সিটি, সংস্থা-সংগঠন, এমনকি এলাকাভিত্তিকভাবেও এর আয়োজন করতে পারেন। বিশেষত সে-সব বাচ্চাদের জন্য, যারা পুরস্কার পেলে উৎসাহ বোধ করে...। সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে হিফজ করলে পর্যায় ক্রমিকভাবে একে অপরের হিফজ শোনার জন্য সময় নির্ধারণ করে নিতে পারেন। আর যার তত্বাবধানে হিফজের আসর অনুষ্ঠিত হয়, হিফজকারীদের উৎসাহ প্রদান আর হতোদ্যমদের আগ্রহ ফিরিয়ে আনার জন্য তার উচিত তাদের জন্য হালকা ধরনের কিছু আয়োজন-উপহারের ব্যবস্থা করা। ১. পাঁচ বছরমেয়াদি একটি পরিকল্পনা প্রস্তুত করুন। ২. সংঘবদ্ধ হয়ে শুরু করুন। ৩. একটি ছোট কুরআন সাথে রাখুন। ৪. জাহরি নামাজে ইমামের কিরাআত মনোযোগ দিয়ে শুনুন। ৫. সহজ অংশ দিয়ে শুরু করুন। ৬. নির্দিষ্ট অনুলিপি ব্যবহার করুন। ৭. হিফজ পোক্ত না-করে সামনে এগোনো থেকে বিরত থাকুন। ৮. নতুন সুরা শুরু করার পূর্বে মুখস্থ সুরাগুলো আলাদা আলাদাভাবে স্মৃতিতে বসিয়ে নিন। ৯. মুতাশাবিহাত (সাদৃশ্যপূর্ণ) আয়াতগুলোর প্রতি মনোযোগ দান করুন। ১০. হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিন। ৭৬
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।