অনেক হাফেজের ক্ষেত্রে এমন হয়, তারা এই গুরুত্বপূর্ণ ধাপটি অনুসরণ না-করার ফলে যে অংশ নিয়ে বর্তমান চর্চা অব্যাহত রাখে, তা ভালোভাবে শোনাতে পারলেও যখন একই সুরার পরের অংশে এগিয়ে যায়, তখন পূর্ববর্তী সেই অংশ শোনাতে গেলে আটকে যায়__আর স্মরণ করতে পারে না। তবে কেউ যদি তখন সেই অংশের শুরুটা বলে দেয়, তখন আবার সে নির্বিঘ্নে পুরো আয়াত বলে ফেলতে পারে, কিন্ত পরবর্তী অংশের শুরুতে গিয়ে আবারও বাঁধে একই বিপত্তি...। অতএব, শক্তিশালী হিফজ ও সাবলীল তিলাওয়াতের জন্য আমরা কোনোমতেই এই বিষয়টি এড়িয়ে যেতে পারি না__বিশেষত যে-সকল হাফেজ নামাজের ইমামতি করেন; তদুপরি যারা লম্বা কিরাআতের নামাজ, যেমন: ফজর, তারাবিহ এবং তাহাজ্জুদের ইমামতি করেন। কুরআনুল কারিমের বহু আয়াতে পারস্পরিক সাদৃশ্য রয়েছে। কখনো কখনো এক সুরার কোনো আয়াতের সাথে অন্য সুরার আয়াতের শুধু একটি শব্দ, আবার কখনো শুধু একটি অক্ষরের পার্থক্য থাকে__আবার কখনো আয়াতগুলো হুবহুও মিলে যায়! শুরুতে ব্যাপারটি সহজই থাকে, কিন্তু ধীরে ধীরে হিফজের পরিমাণ বেড়ে যাওয়ার পর সেগুলোর পার্থক্যের দিকে খেয়াল না-রাখলে হাফেজদের জন্য তা বেশ কঠিন হয়ে দাঁড়ায়...। তাই আমি সতর্ক করে দেওয়া প্রয়োজন মনে করছি, কোনো আয়াত হিফজ করতে গিয়ে যদি মনে হয় যে একইরকম আয়াত গত মাসে বা গত বছরে আপনি হিফজ করেছেন, তাহলে সাথে সাথে সেই আয়াতটি বের করুন এবং দুই আয়াতকে সুক্ষ্মভাবে তুলনা করে পার্থক্যের জায়গাটি স্পষ্ট করুন। আর যদি তাফসিরের গ্রন্থ ঘাঁটাঘাঁটি করে এই সামান্য অমিলের মূল ৬৯
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।