Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কখনো হিফজ শেষ করতে আপনি অধীর আগ্রহী হয়ে উঠতে পারেন। তাই দেখা যাবে, হিফজকৃত অংশকে পোক্ত না-করেই আপনি রুবু থেকে রুবু, সুরা থেকে সুরা দ্রুত পার হয়ে যাচ্ছেন। কিন্তু অভিজ্ঞতা বলছে, যা মুখস্থের ক্ষেত্রে তেমন পরিশ্রম সাধিত হয় না, তা মস্তিষ্কে বেশিদিন স্থায়ী হয় না। অতএব, এক আয়াত থেকে অন্য আয়াত বা এক রুবু থেকে অন্য রুবুতে ততক্ষণ যাওয়া উচিত নয়, যতক্ষণ প্রথম আয়াত বা রুবু মুখস্থের ব্যাপারে আশ্বস্থ না-হন। অন্যথায় হিফজের পেছনে ব্যয় করা সময়টুকু বাস্তবে তেমন উপকারী কোনো কাজে লেগেছে বলে বিবেচিত হবে না। হিফজের সুবিধার্থে বড় সুরাগুলো আমরা ভাগ ভাগ করে মুখস্থ করব। যেমন: আজ দু-আয়াত, কাল দু-আয়াত__এভাবে সপ্তাহে এক রুবু হিফজ পূর্ণ করে ফেলা যাবে। আর এই রীতিতে এক মাসে, দু-মাসে অথবা এরচেয়ে কম বা বেশি সময়ে আপনার একটা পূর্ণ সুরা মুখস্থ হয়ে যাবে। এ ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, যেকোনো একটি সুরার হিফজ পূর্ণ হওয়ার পর শুরুর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত মস্তিষ্কে গেঁথে নেওয়া চাই, তাহলে কুরআনের সমস্ত সুরা আলাদা আলাদাভাবে আমাদের স্মৃতিতে বসে যাবে। এর জন্য আমাদের প্রত্যেকটি সুরা শেষ হওয়ার পর পুরো সুরাটি বারবার তিলাওয়াত করা জরুরি। ৬৮

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।