Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এ ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, কোনোকিছু মুখস্থ করার ক্ষেত্রে ৃষ্টিশক্তিও একটি ইন্দ্রিয়, ফলে আপনি কুরআনের যে অনুলিপি থেকে হিফজ বা তিলাওয়াত করবেন, সেটি সর্বদা একই রূপ রাখা কর্তব্য, যেন দর্শনেন্দ্রিয় তাতে অভ্যস্ত হয়ে উঠতে পারে। সুতরাং, একই ধরনের বিভিন্ন সাইজের কুরআন শরিফ কিনে কোনোটা ঘরে, কোনোটা অফিসে, কোনোটা গাড়িতে, কোনোটা মসজিদে আর কোনোটা আপনার পকেটে রাখুন। তখন আপনি যেখানেই যাবেন, তিলাওয়াতে একই ধরনের কুরআন থাকায় পৃষ্ঠাটি আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। পাশাপাশি হিফজের ক্ষেত্রে আপনি আল্লাহর নেয়ামত দৃষ্টিশক্তি কাজে লাগানোরও সুযোগ পেয়ে গেলেন...। আমার পরামর্শ থাকবে, যিনি এখনো কুরআনের কোনো অনুলিপি নির্দিষ্ট করে হিফজ শুরু করেননি, তিনি যেন মদিনা মুনাওয়ারার অনুলিপিটি ব্যবহার করেন। এই কপির বৈশিষ্ট্যগুলো হলো: ১. বর্তমানে সবচেয়ে প্রচলিত অনুলিপি এটি। ফলে যেকোনো জায়গায় এবং যেকোনো সাইজের অনুলিপি হাতের কাছে পেয়ে যাওয়ায় তিলাওয়াত করতে আপনার সুবিধা হবে। ২. এর অনুলিপিটি একদম স্পষ্ট এবং লেখার অক্ষরবিন্যাসও সহজপাঠ্য। ৩. এর বিন্যাস সুন্দর। এতে একই আয়াত দুই পৃষ্ঠায় ভাগ হয়ে যায়নি, বরং অধিকাংশ পৃষ্ঠায়ই আয়াত শেষ হয়ে গেছে। এটা নিঃসন্দেহে হিফজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। মুখস্থের ক্ষেত্রে ইন্দ্রিয়শক্তির আলোচনা প্রাসঙ্গিক হওয়ায় সেগুলো নিয়েও আমরা কথা বলতে পারি: ১. দৃষ্টিশক্তি: হিফজ করার সময় কুরআনের পৃষ্ঠায় দৃষ্টি বুলানো হয়। আর কুরআন শরিফে দৃষ্টি দেওয়াও একটি ইবাদত। ২. শ্রবণেন্দ্রিয়: অপেক্ষাকৃত উচ্চ আওয়াজে পড়লে-_মসজিদে তা উচিত নয় শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে সেটা মস্তিক্কে প্রবেশ করে। ৩. লেখ্যশক্তি: যে-সব আয়াত হিফজ করা আপনার জন্য বেশি কঠিন মনে হয়, সেগুলো বারবার লিখে চর্চা করতে পারেন। ৬৭

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।