এ ছাড়া, কিছু সুরা অপেক্ষাকৃত কঠিন হওয়ায় সেগুলো দিয়ে শুরু না- করারও পরামর্শ থাকবে। যেমন: ১. সুরা ইউনুস ২. সুরা ফাতির ৩. আটাশতম পারা ৪. সুরা নিসা ৫. সুরা নাহল ৬. সুরা আনকাবুত ৭. সুরা যুমার তবে আমি পুনরায় বলছি, এই সহজতা-কাঠিন্যের নির্বাচন সকলের জন্য এক নয়; কেননা, একজনের কাছে যা সহজ, অন্যজনের কাছে সেটা নিতান্ত কঠিনও হতে পারে...। বস্তুত আল্লাহই তওফিকদাতা। কুরআন শরিফ বিভিন্ন প্রকাশনী থেকে ভিন্ন ভিন্ন আকার ও লিপিতে (ফন্ট) প্রকাশিত হয়ে থাকে। যার ফলে কোনো অনুলিপির পৃষ্ঠা হয় বারো লাইনে, কোনোটির চৌদ্দ লাইনে, আবার কোনোটি হয় পনেরো লাইনে...। এমনইভাবে কোনোটিতে হয়তো লাইন শুরু হয় এক আয়াত দ্বারা, কিন্তু অপর অনুলিপির একই লাইন শুরু হয় ভিন্ন আয়াত দ্বারা__এমনকি কোনো সময় সুরাও ভিন্ন হয়ে যায়। মানুষ তার নির্দিষ্ট কিছু ইন্দ্রিয় ব্যবহার করে তথ্যসমূহ মস্তিক্কে প্রেরণের মাধ্যমে তা মুখস্থ করে থাকে। অতএব, ব্যবহৃত ইন্দ্রিয়ের পরিমাণ যত বাড়ানো যাবে, মুখস্থ করা বিষয়গুলোও তত শক্তিশালী হবে। ৬৬
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।