Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

৫. সুরা ইউসুফ ৬. সাতাশতম পারা ৭. সুরা ইয়াসিন ৮. সুরা কাসাস ৯. সুরা আনফাল ১০. সুরা আহযাব ১১. সুরা লুকমান ১২. সুরা সোয়াদ তেমনইভাবে, যে-সব সুরার কোনো বিশেষ ফজিলত রয়েছে বা যেগুলো তিলাওয়াতের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়েছে, সেগুলো দ্বারাও শুরু করতে পারেন। কেননা, সেগুলো পড়তে কুরআন শরিফ নিয়ে নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি বা আলাদা আয়োজনের প্রয়োজন পড়বে না। যেমন: ১. সুরা কাহফ ইমাম দারেমি রহ. হজরত আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জুমার দিন যে ব্যক্তি সুরা কাহফ পড়ে, তার পায়ের নিচ থেকে এক আলো কিচ্ছুরিত হয়ে উধ্বাকাশ পর্যন্ত ছড়িয়ে যায়, যা কিয়ামতের দিন তার জন্য আলোকবর্তিকা হবে। তা ছাড়া পাঠকারীর জন্য এই দুই জুমার মাঝের গোনাহগুলো মাফ করে দেওয়া হয়।”(৫৯ ২. সুরা মুলক আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআনের মধ্যে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সুরা আছে, যা কারও পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সুরাটি হলো, “তাবারাকাল্লাধি বিয়াদিহিল মুলক' (অর্থাৎ সুরা মুলক)।”৮ (৫০) *. আত-তারগিব ওয়াত-তারাহিক ১/২৯৮- হাদিস নং: ১০৯৮ [মাকতাবায়ে মুসতাফাল বাবিল হালাবি- সুত্র: মাকতাবায়ে শামেলা]। *«. জামে তিরামীফিং ২৮৯১। ৬৪

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।