Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হাফেজই একমত। এ জন্য আমি পরামর্শ দেবো, সেগুলো দিয়ে হিফজ শুরু করুন-_ অর্থাৎ যে-সুরাগুলো সাধারণত আমরা নামাজে শুনতে পাই এবং যেগুলোতে নানান ঘটনা বিবৃত রয়েছে...। উদাহরণস্বরূপ: ১. ত্রিশতম পারা [আমপারা] ২. উনত্রিশতম পারা ৩. সুরা বাকারা ৪. সুরা আলে ইমরান অনেকে অবশ্য আকারে বড় হওয়ায় শেষোক্ত দুটি সুরা মুখস্থ করতে ভয় পায়, তবে বাস্তবতা কিন্তু তার একেবারেই বিপরীত। কেননা__ প্রথমত: এ সুরা দুটির অধিকাংশ আয়াতই নামাজে আমরা ইমাম সাহেবের পেছনে শুনে থাকি। দ্বিতীয়ত: সুরা দুটিতে বহু ঘটনার কথা বর্ণিত রয়েছে, অনেকগুলো আয়াত অবতীর্ণ হওয়ার পেছনে রয়েছে বিভিন্ন শানে নুজুল (আয়াত অবতীর্ণ হওয়ার পটভূমি); ফলে, যে ব্যক্তি সেই ঘটনাগুলো জানে, তার জন্য সেই ঘটনাসংশ্লিষ্ট আয়াতগুলো হিফজ করা সহজ হবে। যেমন: সুরা বাকারায় আলোচনা করা হয়েছে নবীজির সাথে বনি ইসরাইলের [ইহুদি-খিষ্টান] বিভিন্ন আচরণের কথা; আলোচিত হয়েছে প্রসিদ্ধ অনেক বিধানের কথা-__ রোজা, হজ, খণ, সদকা, সুদ ইত্যাদি। এ ছাড়াও রয়েছে আয়াতুল কুরসি, রয়েছে প্রসিদ্ধ শেষ কয়েক আয়াত, তালুতের ঘটনা-_আর এগুলো প্রায় সব মুসলমানই জানে। অতঃপর রয়েছে সুরা আলে ইমরান। সেখানে আলোচনা করা হয়েছে ইসলামের ব্যাপারে আহলে কিতাবদের বিভিন্ন সংশয় ও তার জবাব নিয়ে। আরও আলোচনা রয়েছে ইসলামের প্রসিদ্ধ যুদ্ধ “গাযওয়ায়ে উহুদ" নিয়ে। তা ছাড়া জাহরি নামাজে পড়া হয়, এটিও সেই প্রসিদ্ধ সুরাগুলোর অন্যতম। তৃতীয়ত: সবচেয়ে বড় কথা হলো, এ সুরা দুটি কেয়ামত দিবসে তাদের ধারণকারীর পক্ষে কথা বলবে! ৬৩

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।