দু-রাকাত নামাজ আদায় করলে আবদুর রহমান বিন হারেস তাকে বললেন, হে আবুল ইয়াকযান [তাঁর উপনাম], মনে হয় নামাজ একটু হালকা করে পড়লেন! আম্মার রা. বললেন, আমি কি জরুরি কোনো বিষয় ছেড়ে দিয়েছি? আবদুর রহমান রা. বললেন, না, তবে মনে হয় নামাজটি একটু ছোট হয়ে গেল। আম্মার রা. বললেন, ভুল হওয়ার আশঙ্কা ছিল, তাই ছোট করে পড়ে নিলাম। কেননা, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো লোক হয়তো নামাজ পড়ে, অথচ সে নামাজের এক-দশমাংশ, এক-নবমাংশ, এক-অষ্টমাংশ, এক-সপ্তমাংশ (এভাবে তিনি সর্বশেষ সংখ্যা পর্যন্ত বললেন) আদায়কারী বলে গণ্য হয়েছে...1”/) [অর্থাৎ ব্যক্তির মন নামাজে যতটুকু হাজির ছিল, সেই পরিমাণেই তাকে নামাজি বলে গণ্য করা হবে]। এটা একদমই জরুরি নয় যে কুরআনের বিন্যাসে বা একদম প্রথম সুরা থেকেই আপনাকে হিফজ শুরু করতে হবে। বরং আমি বলব, সহজ অংশগুলো দিয়ে শুরু করুন। এতে সেগুলো আপনি দ্রুত সময়ে হিফজ করে ফেলতে পারবেন এবং শুরুর দিকেই বেশ ভালো পরিমাণ আপনার হিফজ হয়ে যাবে, যা নিঃসন্দেহে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, উৎসাহ জোগাবে। কেননা, আপনার বুকে এক-পঞ্চমাংশ কুরআন থাকলে আপনি যে আগ্রহ-উদ্দীপনা পাবেন, অর্ধেক কুরআন মুখস্থ থাকলে কিন্ত তার বরাবর হবে না...। যার একেবারেই কিছু মুখস্থ নেই, একই কথা প্রযোজ্য হয় তার ক্ষেত্রেও...। কুরআনের পারাগুলোর সহজতা-কাঠিন্য আপেক্ষিক ব্যাপার। কোনো সুরা হতে পারে আমার জন্য সহজ, কিন্তু আপনার জন্য কঠিন, আবার এর উল্টোটি হওয়াও সন্তব। তবুও, কিছু সুরা সহজ হওয়ার ব্যাপারে অনেক *. মুসনাদে আহমাদ ১৮৮৭৯। ৬২
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।