Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ 86
📝 Text 📖 PDF

হিফজুল কুরআনে আগ্রহী ব্যক্তির অবশ্যই মসজিদে জামাতে নামাজ পড়ার ব্যাপারে যত্ুবান হতে হবে। আমার পরামর্শ থাকবে, আপনি এমন কোনো মসজিদ বাছাই করে নিন, যার ইমাম সাহেব নিজে হাফেজ এবং তাজউইদের নিয়মকানুন মেনে বিশুদ্ধ তিলাওয়াত করেন__বিশেষত, তিনি যদি সুন্দর কণ্ঠের পাশাপাশি আয়াতগুলোর মর্মবোদ্ধা কেউ হন...। হাফেজ ইমাম সাহেব কুরআনের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করে থাকেন, এই সুযোগে তার সাথে আপনিও আপনার গতকাল, গত মাস এমনকি গত বছরের হিফজ করা কোনো অংশও শুনে নিতে পারবেন। পাশাপাশি, আপনার মুখস্থ করা হয়নি, এমন অংশের তিলাওয়াতও বারবার শুনতে পারায় পরবর্তী সময়ে তা হিফজ করা আপনার জন্য সহজ হয়ে উঠবে। “জাহরি" নামাজ (যে নামাজে ইমাম সাহেব উচ্চৈঃস্বরে কিরাআত পড়েন) তথা ফজর, মাগরিব এবং এশার নামাজে ইমামের তিলাওয়াত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কোনো আয়াত না বুঝলে সেটা স্মরণে রাখুন, এরপর বাসায় ফিরে তাফসিরের কোনো গ্রন্থ খুলে সেই আয়াতের তাফসিরটুকু দেখে নিন। এতে যেমন আপনার হিফজ শক্তিশালী হবে, সেইসাথে আয়াতের তাফসিরও জানতে পারলেন এবং পরবর্তী সময়ে এর ওপর আমলও করতে পারবেন। কোনো আয়াত শুনে সন্দেহ হলে নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার আগেই কুরআন শরিফ খুলে তা দেখে নিন। যাতে আয়াতের শুদ্ধাশুদ্ধি এবং অক্ষর-শব্দের সঠিক স্থান রপ্ত হয়ে যায়। এর দ্বারা নিজের হিফজ শক্তিশালী করা এবং অর্থ অনুধাবনের বিষয়টি ছাড়াও আপনি নামাজের খুশুখুজুর ব্যাপারটি আদায় করে নিলেন। কেননা, শুধু শরীর নয়; বরং আপনার মনও পুরোপুরিভাবে নামাজের সাথেই ছিল, বিধায় আপনার সওয়াবের পরিমাণও বিরাটাকার ধারণ করল। যেমন হযরত আবু বকর বিন আবদুর রহমান রা. থেকে বর্ণিত রয়েছে, “একদা আম্মার বিন ইয়াসির রা. ৬১

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.